Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

চুঁচুড়া উৎসবে শাড়ির স্টল দিলেন রচনা ব্যানার্জি, সাংসদ দিদি ছাড়ও দিচ্ছেন

চুঁচুড়া বক্সিং গ্রাউন্ডে আজ থেকে শুরু হল চুঁচুড়া বিধানসভা উৎসব। সেই উৎসবেই দুটি স্টল দিয়েছেন হুগলির সাংসদ।

চুঁচুড়া উৎসবে শাড়ির স্টল দিলেন রচনা ব্যানার্জি, সাংসদ দিদি ছাড়ও দিচ্ছেন

নিজস্ব ছবি

শেষ আপডেট: 23 January 2025 20:47

দ্য ওয়াল ব্যুরো: যা কিনবেন তাতেই মিলবে ছাড়! রয়েছে একাধিক স্কিমও। খুব বেশি সময় দিতে না পারলেও রাজনীতি ও টেলিভিশনের কাজের সঙ্গে সমান তালে ব্যবসা চালিয়ে যাচ্ছেন রচনা ব্যানার্জি। এবার নিজের লোকসভা কেন্দ্রের একটি মেলায় স্টল দিয়ে উচ্ছ্বসিত তিনি। মেলায় রচনার শাড়ির কালেকশনের সঙ্গে পাওয়া যাচ্ছে রচনা কেয়ার (স্কিন কেয়ার প্রোডাক্টস)-এর জিনিসপত্রও। 

চুঁচুড়া বক্সিং গ্রাউন্ডে আজ থেকে শুরু হল চুঁচুড়া বিধানসভা উৎসব। সেই উৎসবেই দুটি স্টল দিয়েছেন হুগলির সাংসদ। একটিতে পাওয়া যাচ্ছে শাড়ি অন্যটিতে বিউটি প্রোডাক্টস। নিজের লোকসভা কেন্দ্রের লোকজনের জন্য, বলা যায় প্রায় সকলের জন্যই আগামী ১০ দিন আকর্ষণীয় ছাড় দিচ্ছেন তিনি। পাওয়া যাবে আকর্ষণীয় উপহারও। ফ্রিতে শাড়িও পেতে পারেন গেলেই। 

মেলা ঘুরে দেখার পর বৃহস্পতিবার নিজের স্টলের সামনে এসে দাঁড়ান রচনা। সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা দেখে নেন। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্টল ও মেলা নিয়ে বেশ কিছু কথা বলেন। জানান, 'দারুণ সাজানো হয়েছে মেলার সমস্ত স্টল। বিধায়ক ভীষণ সুন্দর ব্যবস্থাপনা করেছেন। আশা করি সবাই খুব খুশি হবেন। মেলা তো সকলেরই ভাল লাগে। শহরের বুকে এমন মেলা অনেকেরই আসার সুবিধা। আমাকে বললেন তোমার তো এই সব ব্যবসা আছে। আমি বললাম হ্যাঁ আছে তো। সময় এখন কম দিতে পারি। আমার লোকজন সেগুলোকে চালায়। কিন্তু উনি (বিধায়ক) বললেন, তুমি স্টলে রাখো তোমার জিনিসপত্র। আমি বললাম ঠিক আছে।' 

কী কী অফার দিচ্ছেন নিজের স্টলে? উত্তরে রচনা বলেন, 'আমার শাড়ির ব্যবসা অনেক বছরের। শুধু শাড়ি নয় রচনা স্কিন কেয়ার প্রোডাক্টসও রয়েছে। আগে আমি সময় দিতে পারতাম। এখন পারি না। কিন্তু আমার লোকজন করে। যতটুকু পারছি করছি। আজ এখানেও স্টল দিলাম। ১০ দিন চলবে। হয়তো মানুষের ভাল লাগবে, মানুষ কিনবে। দোকান হতেও পারে। ভাবিনি কোনওদিন। যেই নেবে সেই ডিসকাউন্ট পাবে। ১০ এর ওপরও স্কিম আছে অনেক। আর আমরা সবসময় অফার চাই। সেটা শুনতে খুব ভাল লাগে। ডিসকাউন্টে কিনতেও ভালবাসি।'

মহিলাদের জন্য, মহিলাদের উন্নয়নে ও অনুপ্রেরণা জোগাতে একাধিক কাজ করেন সাংসদ। মহিলাদের নানা কাহিনী উঠে আসে তাঁর রিয়্যালিটি শো দিদি নং ১-এও। এই মেলায়ও বহু মহিলা স্টল দিয়েছেন। তিনি নিজেও মহিলা হিসেবে প্রতিষ্ঠিত। সব মিলিয়ে তাঁর বক্তব্য, 'মহিলারা নিজের পায়ে দাঁড়াক, মহিলারা রোজগার করুক, শিক্ষিত হোক, সমাজে মাথা উঁচু করে দাঁড়াক, হাত পাতবে না কারও কাছে। একটা মেয়ে মানে ১০টা ছেলের সমান। আমরা দিদি নং ওয়ানের মঞ্চে এই বার্তাই দিয়ে থাকি। কল্যাণ দাও তাই দিলেন। এই বার্তা যেন সকলের কাছে পৌঁছয় এবং মানুষ অনুপ্রাণিত হন।'


```