Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পঠনপাঠনের সময়ে ক্যাম্পাসে ঘোরা যাবে না, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নোটিসে বিতর্ক

বীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নয়া বিজ্ঞপ্তি ঘিরে তুঙ্গে বিতর্ক।

পঠনপাঠনের সময়ে ক্যাম্পাসে ঘোরা যাবে না, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নোটিসে বিতর্ক

শেষ আপডেট: 10 April 2024 08:04

দ্য ওয়াল ব্যুরো: ক্যাম্পাসের ভিতরে পড়ুয়া, অধ্যাপকদের অবাধ বিচরণে রাশ টানল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পঠন-পাঠনের সময় ক্যাম্পাসের যেখানে-সেখানে ঘোরা যাবে না। ছাত্রছাত্রী থেকে অধ্যাপক সকলের ক্ষেত্রে এই নিয়ম চালু করা হচ্ছে।  রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নয়া এই বিজ্ঞপ্তি ঘিরে তুঙ্গে বিতর্ক।

চলতি মাসের ৩ তারিখে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে বলা হয়েছে, “বিশ্ববিদ্যালয়ের চত্বরে পঠন-পাঠনের সময় যেখানে-সেখানে ঘোরা যাবে না। বিশ্ববিদ্যালয়ের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পড়ুয়া ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত সকলকে এই নিয়ম মানতে হবে।” যদিও  বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 

এহেন বিজ্ঞপ্তির পরই উঠেছে বির্তকের ঝড়। এই ফতোয়া ঘিরে সমালোচনায় সরব হয়েছেন পড়ুয়া থেকে শুরু করে অধ্যাপকদের একাংশ। শিক্ষার পরিবেশ বজায় রাখতে এই রকম নিয়ন্ত্রণ কেন? প্রশ্ন তুলছেন সকলেই। এপ্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের বক্তব্য, অনেক পড়ুয়াই ক্লাসের সময় বাইরে ঘোরাঘুরি করে। সেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতেই এহেন সিদ্ধান্ত।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় বরাবর মুক্ত চিন্তার উপর জোর দিয়ে এসেছে। তাই শিক্ষাবিদদের মতে, সেখানে এমন বিজ্ঞপ্তিতে বিতর্ক তৈরি হওয়াই স্বাভাবিক। জোড়াসাঁকো এবং বিটি রোড উভয় ক্যাম্পাসের পড়ুয়া এবং অধ্যাপকদের মতে, ক্যাম্পাসে যথেষ্টই শান্তির পরিবেশ রয়েছে। তাই এই ধরনের বিজ্ঞপ্তির কোনও প্রয়োজনীয়তা ছিল না।


```