আরজি করকাণ্ডে বিচার চাইতে এসে এই ঘটনার জন্য প্রশাসনকেই দায়ী করেন তিনি। একইসঙ্গে সেইসব মানুষদের প্রসঙ্গও টেনে আনেন যারা একটা সময়ের পর গিয়ে এই লড়াই থেকে সরিয়ে গেছেন।
.jpg.webp)
'রাত দখলে' কমেছে প্রতিবাদীর সংখ্যা!
শেষ আপডেট: 15 August 2025 03:11
দ্য ওয়াল ব্যুরো: আরজি করকাণ্ডের (RG Kar case) বিচার চেয়ে ফের উঠল 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান (We Want Justice)। গত বছরের মতো এবারও ১৪ অগস্ট রাত দখল কর্মসূচি নিয়ে পথে নেমেছেন আট থেকে আশি, সব বয়সের নারীরা। তবে যে 'ভিড়' দেখা যাবে বলে আশা করা হয়েছিল, তা হয়নি, এমনটাই মনে করছেন কর্মসূচিতে সামিল এক তরুণী। 'বিচার না পেয়ে অনেকেই আশা ছেড়ে দিয়েছেন', দাবি করলেন তিনি।
দ্য ওয়ালের ফেসবুক লাইভে (The Wall facebook live) সাংবাদিকের মুখোমুখি হন ওই তরুণী। তাঁর অভিযোগ, 'আমরা নিজেরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে না এলে কিছুই হবে না। বছরের পর বছর কেটে যাচ্ছে, একটা কেস যেটাকে বিচার প্রক্রিয়া এভাবে ঠেলে যাচ্ছে। তার মধ্যে প্রশাসন জড়িয়ে আছে।'
তাঁর কথায়, 'রাত দখল' (Raat Dokhol) ডাকা হয়েছিল একটাই উদ্দেশ্যে। রাতে আমরা যেখানে ইচ্ছে যাব, আমাদেরকে কেউ আটকাতে পারবে না।'
আরজি করকাণ্ডে (RG Kar Case) বিচার চাইতে এসে এই ঘটনার জন্য প্রশাসনকেই দায়ী করেন তিনি। একইসঙ্গে সেইসব মানুষদের প্রসঙ্গও টেনে আনেন যারা একটা সময়ের পর গিয়ে এই লড়াই থেকে সরিয়ে গেছেন। তিনি বলেন, 'এই ধরনের ঘটনা যদি নিজের বাড়িতে হয় তখনই শুধু বেরিয়ে আসব। তা বললে তো হবে না! পাশের বাড়িতে হলেও বেরোতে হবে, পাশের পাড়াতে হলেও বেরোতে হবে।...'
আগের বছরের তুলনায় এবছর লোকসংখ্যা অনেকটাই কম। এনিয়ে কিছুটা অবাক হয়েছেন ওই তরুণীও। "আগের বছর মানুষ যেভাবে নিজে থেকে এগিয়ে এসেছিল। আমরা ভেবেছিলাম যে মানুষ সত্যিই এভাবেই পাশে থাকবে। কিন্তু মানুষ পিছিয়ে থাকবে।" এর কারণ হিসেবে তিনি মনে করছেন, 'বিচার প্রক্রিয়াতে যে বিলম্ব হচ্ছে, এক বছর পরও বিচার নেই, তাতে অনেকেই মনে করছেন যে হয়তো কিছুই হবে না।' তবে তাঁর বিশ্বাস, 'আমরা চাইলেই এর পরিবর্তন আনতে পারব। মানুষ আমাদের পাশে থাকবে।'
দমদমের নাগেরবাজারে অভয়া মঞ্চের ডাকে রাত দখল কর্মসূচির আয়োজন করা হয়। এছাড়া লেকটাউন, যাদবপুর, রাসবিহারী মোড়, রুবি বিভিন্ন জায়গায় রাত জেগে পথে নেমেছে আমজনতা থেকে শুরু করে বিভিন্ন মহলের মানুষ। তালিকায় আছে, বর্ধমান, হাওড়া, হাবড়া, হুগলিও। সোদপুরে নির্যাতিতার বাড়ির এলাকাতেও জমায়েত হয়েছে। আলাদা করে মঞ্চ প্রস্তুত করে রাত দখলে সামিল হয়েছেন অনেকেই।