Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'সিবিআই তদন্তে কী লাভ হল?' মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে প্রশ্ন তুললেন চাকরিহারারা

রবিবার শহিদ মিনারের পাদদেশে জমায়েত করেন চাকরিহারা প্রার্থীরা। তাঁদের মূল দাবি, রাজ্য সরকারের জন্য আজ এই অবস্থা হয়েছে তাঁদের, তাই সরকারকেই সব ঠিক করতে হবে।

'সিবিআই তদন্তে কী লাভ হল?' মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে প্রশ্ন তুললেন চাকরিহারারা

ফাইল ছবি

শেষ আপডেট: 6 April 2025 19:02

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। ফলে চাকরি হারিয়েছেন রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী (SSC Case Verdict)। সোমবার তাঁরাই নেতাজি ইনডোর স্টেডিয়ামে (Netaji Indoor) একটি সভা ডেকেছেন। তাতে যোগ দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। তাঁর সঙ্গে সাক্ষাতের আগে সরকারকে কার্যত হুঁশিয়ারি দিলেন চাকরিহারারা। পাশাপাশি প্রশ্ন তুললেন সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এবং সিবিআই তদন্ত নিয়ে। 

রবিবার শহিদ মিনারের পাদদেশে জমায়েত করেন চাকরিহারা প্রার্থীরা। তাঁদের মূল দাবি, রাজ্য সরকারের জন্য আজ এই অবস্থা হয়েছে তাঁদের, তাই সরকারকেই সব ঠিক করতে হবে। যারা যোগ্য তাঁদের চাকরি ফেরানোর ব্যবস্থা করতে হবে। চাকরিতে পুনর্বহাল না করা হলে বৃহত্তর আন্দোলন হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। একই সঙ্গে এও জানিয়েছেন, সুপ্রিম কোর্টের রায় তাঁরা মানতে পারছেন না কারণ শীর্ষ আদালত কীসের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে তা তাঁদের বোধগম্য হয়নি। 

চাকরিহারাদের কথায়, যার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ আছে তাঁকে বাদ দেওয়া হল, সঙ্গে যোগ্যদেরও বাদ দেওয়া হল। সুপ্রিম কোর্ট কীভাবে এমন রায় দিতে পারে তা তাঁরা বুঝতে পারছেন না। তাঁদের এও বক্তব্য, সব রাজনৈতিক দলগুলি এখন মরা-কান্না কাঁদছে! প্রত্যেকেই বলছে তাঁরা এই রায় মানতে পারছেন না। যোগ্যদের সঙ্গে অন্যায় হয়েছে। অর্থাৎ, এক কথায় তাঁরাও রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে গিয়ে এই ইস্যুতে একজোট হয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের বিরোধিতা করছে। 

এই মামলায় সিবিআই তদন্ত করছে এবং অযোগ্যদের তালিকা সংক্রান্ত তথ্য তাঁদের কাছে ছিল বলে দাবি করা হয়েছিল। চাকরিহারাদের বক্তব্য, সিবিআই-এর তদন্ত রিপোর্ট শীর্ষ আদালত গ্রাহ্য করেনি। তাহলে সিবিআই-কে দিয়ে তদন্ত করাল হল কেন? কী লাভ হল সিবিআই তদন্ত করে? চাকরি বাতিলের পর এই প্রশ্ন তুলেই সরব চাকরিহারারা। তবে সোমবার তাঁরা নেতাজি ইনডোরে যাবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে। জানিয়েছেন, বিচারের আশায় রয়েছেন তাঁরা।

এদিকে বঞ্চিত চাকরিপ্রার্থী ও চাকরিহারা ঐক্য মঞ্চ ইতিমধ্যে নবান্ন অভিযানের ডাক দিয়েছে। সংগঠনের তরফে জানানো হয়েছে আগামী ২১ এপ্রিল নবান্ন অভিযান করবে তারা। কার্যত ডেডলাইনও দিয়ে রেখেছেন চাকরিহারাদের একাংশ। পয়লা বৈশাখ অর্থাৎ ১৫ এপ্রিলের মধ্যে প্রতিটি মঞ্চের সঙ্গে বসে যদি আলোচনা না করা হয়, সমস্যার সমাধান না করে প্রশাসন, তাহলে মঞ্চের কর্মসূচি বহাল থাকবে।


```