Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আরজি করে দেওয়াল ভাঙা? পিডব্লিউডি ইঞ্জিনিয়ারকে নোটিস পাঠিয়ে তলব করল সিবিআই

অভিযোগ ছিল, তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছে। 

আরজি করে দেওয়াল ভাঙা? পিডব্লিউডি ইঞ্জিনিয়ারকে নোটিস পাঠিয়ে তলব করল সিবিআই

সন্দীপ ঘোষ

শেষ আপডেট: 31 August 2024 20:53

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালে শিক্ষার্থী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর পর পূর্ত দফতরের একটি কাজ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। হাসপাতালের একটি দেওয়াল ভাঙাকে কেন্দ্র করে সমালোচনায় উত্তাল হন জুনিয়র ডাক্তাররা। তাঁদের অভিযোগ ছিল, তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছে। 

এবার আরজি কর হাসপাতালের দায়িত্বে থাকা পিডব্লিউডি তথা পূর্ত দফতরের এক ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল সিবিআই। রবিবার বিকেল ৩টের সময়ে কাগজপত্র নিয়ে দেখা করতে বলা হয়েছে তাঁকে।

যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে তলব করা হয়েছে তিনি ইলেকট্রিকাল বিভাগের দায়িত্বে থাকা অফিসার। সুতরাং এটা দেওয়াল ভাঙা সংক্রান্ত বিষয় নাও হতে পারে। আরজি কর হাসপাতালে আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে রাজ্য সরকার বিশেষ অনুসন্ধানকারী দল তথা সিট গঠন করেছিল। পরে আদালতের নির্দেশে সেই দায়িত্ব পায় ইডি ও সিবিআই। সম্ভবত সেই আর্থিক অনিয়মের তদন্ত সূত্রে সুমন্ত্র চক্রবর্তী নামে ওই অফিসারকে তলব করা হয়েছে।

প্রাইভেট ভেন্ডর বা ঠিকাদারদের দিয়ে কাজ করানোর ক্ষেত্রে পূর্ত দফতরের (বৈদ্যুতিক) কী নিয়ম রয়েছে সেই সংক্রান্ত নথিপত্র বা আনুসঙ্গিক নথি নিয়ে সিবিআই দফতরে যেতে বলা হয়েছে ওই অফিসারকে। 

সন্দীপ ঘোষ আরজি কর হাসপাতালের অধ্যক্ষ থাকাকালীন পুকুর চুরি করেছেন বলে অভিযোগ রয়েছে। প্রাক্তন অ্যাসিসট্যান্ট সুপার আখতার আলি এ ব্যাপারে যে সব অভিযোগ করেছেন তার তালিকা দীর্ঘ। এমনকি আখতার আলির অভিযোগ মৃত দেহ পাচার করে দেওয়া হত। তিনিই এ ব্যাপারে হাইকোর্টে মামলা করেছেন। তার ভিত্তি উচ্চ আদালত এ ব্যাপারে তদন্ত ভার কেন্দ্রীয় এজেন্সির হাতে তুলে দেয়। এখন সেই তদন্তও গতি পেয়েছে।


```