Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

যাদবপুরের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে হাইকোর্টে জনস্বার্থ মামলা, শুনানি বৃহস্পতিবার

শনিবার বিকেলে ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভার মধ্যেই ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ দেখায় এসএফআই। অগ্নিগর্ভ হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়।

যাদবপুরের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে হাইকোর্টে জনস্বার্থ মামলা, শুনানি বৃহস্পতিবার

নিজস্ব ছবি

শেষ আপডেট: 3 March 2025 15:14

দ্য ওয়াল ব্যুরো: যাদবপুরের ঘটনায় এবার হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। পুরো ঘটনা শুনে মামলা রুজুর অনুমতি দেন বিচারপতি। বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা রয়েছে। 

শনিবার বিকেলে ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভার মধ্যেই ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ দেখায় এসএফআই। অগ্নিগর্ভ হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়। আন্দোলনের জেরে ক্যাম্পাসে উত্তেজনা ছড়ায়। অভিযোগ উঠতে শুরু করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ভাঙচুর করা হয়েছে। গাড়ির বনেটে ছোড়া হয়েছে জুতো।

উত্তেজনা চলাকালীন মন্ত্রীর গাড়ির সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে দুই বাম ছাত্র জখম হন। এঁদের একজনের উপর দিয়ে শিক্ষা মন্ত্রীর গাড়ি চলে যায়। তাঁর নাম ইন্দ্রানুজ রায়। তিনি অতি বাম সংগঠন আরএসএফের সদস্য। আর দ্বিতীয় ছাত্রের পায়ের উপর দিয়ে তৃণমূল সমর্থিত অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রের গাড়ির চাকা চলে যায়। জখম হন অভিনব বসু। তিনি এসএফআইয়ের সক্রিয় সদস্য বলে জানা যায়। 

এই ঘটনাই এবার গড়াল হাইকোর্টে। পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হল। শামিম আহমেদ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করে জানান, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় সাতটি এফআইআর দায়ের হয়েছে। তার মধ্যে দু'টি পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে দায়ের করেছে। ছাত্রদের অভিযোগ, তাঁদের অভিযোগ নেওয়া হয়নি। শাসকদলের হয়ে কাজ করছে পুলিশ। 

বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দেন সব শুনে। সঙ্গে এও জানিয়ে দেনযাদবপুর বিশ্ববিদ্যালয় প্রশাসক নই। শুনানি হওয়ার কথা ছিল মঙ্গলবার। কিন্তু আবেদন জানানো হয়, যাদবপুরের ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত বিচারাধীন মামলার সঙ্গে এই মামলাটি আগামী বৃহস্পতিবার শোনা হোক। আবেদন মঞ্জুর করেন প্রধান বিচারপতি। 

যাদবপুরের ঘটনা নিয়ে জনস্বার্থ মামলা দায়েরের আবেদন জানিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ।


```