Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ, গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

পিআরএস গ্রুপের আয়োজনে অকাল ভ্যালেন্টাইন্স ডে 'ভালবাসা কলিং'

উদ্যোক্তাদের কথায় যেমন রামচন্দ্র অকাল বোধন করেছিলেন,  ঠিক তেমন ১৪-র বদলে ১৬ ফেব্রুয়ারি নিউটাউন নজরুল তীর্থ এম্পিথিয়েটার হলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল 'ভালবাসা কলিং'।

পিআরএস গ্রুপের আয়োজনে অকাল ভ্যালেন্টাইন্স ডে 'ভালবাসা কলিং'

অনুষ্ঠানের ছবি

শেষ আপডেট: 18 February 2025 16:48

দ্য ওয়াল ব্যুরো: এখন ভালবাসার মরশুম। সামনে আবিরের উৎসব, চলে গেল বসন্ত পঞ্চমী। কিন্তু ভালবাসা তো দিন দেখে হয় না। বরং তাকে জড়িয়ে নিতে হবে প্রতিদিনের যাপনে।

আর তাই পিআরএস আয়োজন করেছিল অকাল ভ্যালেন্টাইন্স ডে,  যার নাম 'ভালবাসা কলিং'। উদ্যোক্তাদের কথায় যেমন রামচন্দ্র অকাল বোধন করেছিলেন,  ঠিক তেমন ১৪-র বদলে ১৬ ফেব্রুয়ারি নিউটাউন নজরুল তীর্থ এম্পিথিয়েটার হলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল 'ভালবাসা কলিং'।

অনুষ্ঠানে যেমন বিশেষভাবে সক্ষম শিশুরা ছড়িয়ে দিয়েছে ভালবাসার আবির। তেমনই ব্যস্ততম ডাক্তার অর্ণব গুপ্ত গানে গানে বললেন ভালবাসার গল্প। ছিল কবিতা, গান, নাচের বিভিন্ন অনুষ্ঠান।

আরও এক অভিনব পরিবেশনা দেখা যায় গীতিকার সাহিত্যিক বাচিক শিল্পী ঝর্ণা ভট্টাচার্য্য ও সুজয় রুদ্র-এর কথা, কবিতায়, গানের কোলাজে।

এছাড়া নৃত্য পরিবেশন করেন অঙ্কিতা ভট্টাচার্য, শালিনী মুখোপাধ্যায় এবং শ্রবণা মিত্র দাস। সঙ্গীতে ছিলেন ভাস্বতী দত্ত, শর্মিষ্ঠা গুপ্ত, সুভাষ মোহান্তি, জয়া সরকার। উপস্থিত ছিলেন জাগৃতি ধামের কর্ণধার অনিন্দ্য দাস।

উদ্যোক্তাদের কথায় ভালবাসাকে কোনও একটা খাঁচায় বন্দি না করে সমস্ত আঙ্গিকে ছড়িয়ে দেওয়ার জন্যই অঙ্গীকারবদ্ধ অনুষ্ঠান ছিল ভালবাসা কলিং।


```