Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রতীকী ফাঁসির মঞ্চ বানিয়ে প্রতিবাদ, ৫০০ দিনে আন্দোলনে সামিল গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা

আজ ৬ জানুযারি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের অবস্থান বিক্ষোভের ৫০০ দিন পূর্ণ হল। আর সেই উপলক্ষে এদিন বিশেষ কর্মসূচি নেন আন্দোলনকারীরা।  

প্রতীকী ফাঁসির মঞ্চ বানিয়ে প্রতিবাদ, ৫০০ দিনে আন্দোলনে সামিল গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা

শেষ আপডেট: 6 January 2024 16:16

দ্য ওয়াল ব্যুরো: প্রতীকী ফাঁসির মঞ্চ বানিয়ে গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের প্রতিবাদ । আজ ৬ জানুযারি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের অবস্থান বিক্ষোভের ৫০০ দিন পূর্ণ হল। আর সেই উপলক্ষে এদিন বিশেষ কর্মসূচি নেন আন্দোলনকারীরা।  

৫০০ দিনে প্রতীকী ফাঁসির মঞ্চ সাজিয়েছেন আন্দোলনকারীরা। মাতঙ্গিনী হাজরার মূর্তির নীচে গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা এদিন প্রতীকী ফাঁসির দড়ি গলায় পরে প্রতিবাদ করেন। স্লোগান দিতে থাকেন, ফাঁসির মঞ্চ থেকে নিয়োগ চাই। দুর্নীতি মুক্ত নিয়োগ চাই। প্রার্থীদের হাতে প্ল্যাকার্ড লেখা ছিল, সরকার আমাদের বাঁচার অধিকার কেড়ে নিয়েছে।

মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে শুধু উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরাই নন, বসে রয়েছেন এসএসসি-র প্রাথমিক, গ্রুপ-সি, গ্রুপ-ডি চাকরিপ্রার্থীরা এবং রাজ্য সরকারের গ্রুপ-ডি চাকরিপ্রার্থীরাও। গত ৫০০ দিন ধরে চাকরির দাবিতে কলকাতার রাজপথে ধর্নায় বসেছেন চাকরিপ্রার্থীরা। এদিন প্রতীকী ফাঁসির মঞ্চে তিন জন চাকরিপ্রার্থী গলায় দড়ি দিয়ে প্রতিবাদ করতে থাকেন। 

বিক্ষোভকারী চাকরিপ্রার্থীদের বক্তব্য ৬ হাজার  নিয়োগের কথা ছিল। কিন্তু অস্বচ্ছ তালিকা প্রকাশ করে তাদের বঞ্চিত রেখে অযোগ্যদের নিয়োগ করা হয়েছে। আর যোগ্যদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। রাজ্যে কী শিক্ষিত যুবরা এইভাবে মৃত্যুর দিকে এগিয়ে যাবেন! তা বোঝাতেই ফাঁসির মঞ্চ সাজানো হয়েছে। 

আন্দোলনকারীরা জানিয়েছেন ৫০০ দিনের কষ্টের কথা এবং দ্রুত নিয়োগের দাবি জানিয়ে এবার তাঁরা মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালকে চিঠি পাঠাবেন। রাজভবনে এবং নবান্নে একটি বিশেষ প্রতিনিধি দল গিয়ে সেটি জমা দেবে। 


```