Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাঘাযতীনে বহুতল ভেঙে পড়ার ঘটনায় বকখালি থেকে গ্রেফতার প্রোমোটার

বাঘাযতীনে বহুতল ভেঙে পড়ার ঘটনায় গ্রেফতার প্রোমোটার। বকখালির হোটেল থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত প্রোমোটারের নাম শুভাশিস রায়। 

বাঘাযতীনে বহুতল ভেঙে পড়ার ঘটনায় বকখালি থেকে গ্রেফতার প্রোমোটার

ধসে হেলে পড়া বহুতল

শেষ আপডেট: 16 January 2025 16:07

দ্য ওয়াল ব্যুরো: বাঘাযতীনে বহুতল ভেঙে পড়ার ঘটনায় গ্রেফতার প্রোমোটার। বকখালির হোটেল থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত প্রোমোটারের নাম শুভাশিস রায়। 

বহুতল বিপর্যয়ের পর নির্মাণকারী সংস্থার মালিক-সহ ৮টি ফ্ল্যাটের মালিক ও ফ্ল্যাটের প্রমোটারের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল। কলকাতা পুরসভার পক্ষ থেকেও নেতাজি নগর থানায় ৭টি ধারায় মামলা রুজু হয়। যার মধ্যে ৪টি কেএমসি অ্যাক্ট এবং তিনটি মামলা ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী।

বাঘাযতীন এলাকায় ৯৯ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর কলোনিতে ওই বহুতল আচমকাই ধসে হেলে পড়েছিল। ২০১২ সালে তৈরি হয়েছিল বাড়িটি। সেই প্রেক্ষিতেই অভ্যন্তরীণ তদন্তের সিদ্ধান্ত নেয় কলকাতা পুরসভা। তৎকালীন দায়িত্বপ্রাপ্ত ১০ নম্বর বোরো আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের ভূমিকাও খতিয়ে দেখবেন বলে জানানো হয়। একই সঙ্গে বলা হয়, সংশ্লিষ্ট নির্মাণকারী সংস্থাকেই দায়িত্ব নিতে হবে ফ্ল্যাট মালিকদের পূনর্বাসনের। 

কেন এমন ঘটনা ঘটল তার ব্যাখ্যা দিতে গিয়ে স্থানীয় বিধায়ক দেবব্রত মজুমদার বলেন, কলোনি এলাকায় কোনও ফ্ল্যাট-বাড়িরই অনুমোদন নেই। সিপিএম আমলে এমন অনেক বাড়িই তৈরি হয়েছিল। আর বাড়িটিতে যে কাজ করা হচ্ছিল সেই বিষয়ে জানতেনই না স্থানীয় কাউন্সিলর বা পুরসভার কেউ।

সূত্রের খবর, পুরসভাও জানিয়েছে, অভিযুক্তরা প্রশাসনকে না জানিয়ে বাড়ি নির্মাণ করেছিল। এমনকী মাটির পরীক্ষা না করেই চলছিল হাইড্রোলিক জ্যাকের কাজ। 

স্থানীয়দের একাংশের দাবি, মাসখানেক আগে ওই ফ্ল্যাটবাড়িতে ফাটল দেখা দিয়েছিল। তারপর থেকেই বিপজ্জনকভাবে হেলে পড়েছিল বাড়িটি। বাসিন্দাদের অভিযোগ, ১০-১২ বছর আগে জলাভূমি ভরাট করে বেআইনি ভাবে ওই বহুতল নির্মাণ করা হয়েছিল। চারতলা বাড়ি নির্মাণের অনুমোদনও ছিল না বলে অভিযোগ করেছেন তাঁরা।

যেহেতু জল জমার সমস্যা দূর করতে হাইড্রোলিক জ্যাক দিয়ে বাড়িটি উঁচু করা হচ্ছিল, তাই বাড়িটির গ্রাউন্ড ফ্লোরের চাঙড় উঠে যায়। যার জেরে এই বিপত্তি। 

বৃহস্পতিবারই বাঘাযতীনের ঘটনাস্থলে বহুতল ভাঙার কাজ পরিদর্শনে গেছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সেখান থেকে সাংবাদিক বৈঠক করে প্রমোটারকেই দুষেছেন তিনি। এছাড়া হরিয়ানার যে সংস্থা বাড়িতে কাজ করছিল তাদেরও নিশানা করেছেন ফিরহাদ। স্পষ্ট বলেন, 'মাথামোটার মতো কাজ হয়েছে'।


```