Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

একবালপুর থানার লক-আপে বন্দির নগ্ন অবস্থায় অশ্লীল নাচ! হতভম্ব পুলিশ কর্মীরা

রাতে তাঁর কাজ দেখে উপস্থিত পুলিশ কর্মীরা আটকানোর চেষ্টা করেন। কিন্তু শাহবাজ তাঁদের রীতিমতো হুমকি দিতে থাকেন বলে অভিযোগ।

একবালপুর থানার লক-আপে বন্দির নগ্ন অবস্থায় অশ্লীল নাচ! হতভম্ব পুলিশ কর্মীরা

এআই দিয়ে তৈরি ছবি

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 30 October 2025 14:28

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার একবালপুর থানার লক-আপে হঠাৎ উত্তেজনা। হইচই পড়ে যায় পুলিশ আধিকারিকদের মধ্যে। কী করবেন বুঝে ওঠার আগে ফের কু-কাজ করতে শুরু করেন ওই বন্দি। তদন্ত শুরু হয়েছে।

থানার তরফে জানানো হয়েছে, এক যুবককে লকআপে রাখা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। তিনি বুধবার হঠাৎই নিজের জামাকাপড় খুলে ফেলে গান গেয়ে অশ্লীলভাবে নাচতে শুরু করেন। ওই সময় উপস্থিত পুলিশকর্মীরা হতভম্ব হন।

অভিযুক্তর নাম মহম্মদ শাহবাজ, বয়স ২৪। স্থানীয়দের কাছে তিনি পরিচিত 'পাগলা শাহবাজ' নামে। সোমবার আগ্নেয়াস্ত্র চোরাচালানের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি ছিলেন ওই লকআপে।

রাতে তাঁর কাজ দেখে উপস্থিত পুলিশ কর্মীরা আটকানোর চেষ্টা করেন। কিন্তু শাহবাজ তাঁদের রীতিমতো হুমকি দিতে থাকেন বলে অভিযোগ। ঘটনার সময় থানায় মহিলা পুলিশকর্মীরাও উপস্থিত ছিলেন। এক আধিকারিক জানিয়েছেন, পরিস্থিতি সামলাতে বেশ কিছুটা সময় লেগেছিল। এরপর অনেক কষ্টে তাঁকে নিয়ন্ত্রণে আনা হয়।

ঘটনার পরই ওই যুবকের অদ্ভুত আচরণের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এক আধিকারিক বলেন, 'ওই ব্যক্তির আচরণ আমাদেরও বিস্মিত করেছে। এমন ব্যবহার কেন, তা জানতে আমরা পৃথকভাবে অভিযোগ নথিভুক্ত করেছি এবং তদন্ত শুরু হয়েছে।'

পুলিশের দাবি, নজিরবিহীন ঘটনা। তদন্তে জানা যাবে, শাহবাজের এই আচরণ মানসিক ভারসাম্যহীনতার কারণে, না কি অন্য কোনও উদ্দেশ্যে।


```