
প্রসূন চট্টোপাধ্যায়
শেষ আপডেট: 6 September 2024 15:21
দ্য ওয়াল ব্যুরো: সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধায়কে আটক করল ইডি। শুক্রবার সুভাষগ্রামের বাড়ি থেকে আটক করা হয় তাঁকে। নিজেকে সন্দীপ ঘোষের পিএ বলে পরিচয় দিতেন প্রসূন। সেমিনার হলের ভাইরাল ভিডিওতেও দেখা যায় তাঁকে।
আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের পর সেমিনার হলের ভাইরাল ভিডিওতে দেখা গেছিল প্রসূন চট্টোপাধ্যায়কে। সন্দীপ ঘোষ যখন আরজি কর মেডিক্যালের অধ্যক্ষ হন, প্রসূনকে তাঁর সঙ্গে প্রায়ই দেখা যেত।
শুক্রবারই সকাল ৬টা ৪০ নাগাদ সন্দীপ ঘোষের বাড়িতে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বাড়ি তালাবন্ধ থাকায়, বাইরে তিন ঘণ্টা অপেক্ষা করেন ইডি আধিক আধিকারিকরা। এরপর বাড়িতে ঢুকতে না পেরে সন্দীপের পরিবারকে ফোন করেন তাঁরা। খবর পেয়ে চাবি নিয়ে সেখানে পৌঁছন সন্দীপের স্ত্রী।
ন্যাশনাল মেডিক্যাল হাসপাতালের ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করেন প্রসূন। তাঁকে নিয়ে এবার ক্যানিংয়ে সন্দীপের বাংলোয় ইডি আধিকারিকরা। চলছে তল্লাশি।
আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে আগেই গ্রেফতার হয়েছিলেন সন্দীপ। এবার তিনি ইডির স্ক্যানারে। চার জন ইডি আধিকারিক এদিন হানা দেয় সন্দীপের বাড়িতে।