Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

'তৃণমূলে যোগ দিয়ে ভুল করেছিলাম', পাপ ধুয়ে পুরনো দলে ফিরেই মন্তব্য প্রণব পুত্র অভিজিতের

বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল কংগ্রেসে প্রত্যাবর্তন হতে পারে প্রণব-পুত্রের।

'তৃণমূলে যোগ দিয়ে ভুল করেছিলাম', পাপ ধুয়ে পুরনো দলে ফিরেই মন্তব্য প্রণব পুত্র অভিজিতের

কংগ্রেসে ফিরলেন অভিজিৎ

শেষ আপডেট: 12 February 2025 16:33

দ্য ওয়াল ব্যুরো: "অরাজনৈতিক ভুল কাজ করেছিলাম। সেজন্য ক্ষমা চাইছি।" ঘর ওয়াপসির পর এমনি মন্তব্য করলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। বুধবার কলকাতায় দ্বিতীয়বার কংগ্রেসের দফতরে এসে হাত শিবিরে যোগদান করেন তিনি। রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার এদিন তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন।

কংগ্রেসে পুনর্জন্ম নিয়ে অভিজিৎ বলেন, "আমি নিজেই দলে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলাম। কংগ্রেসে আমার দ্বিতীয় জন্মদিন হল। প্রথমবারও আমি এই জায়গা থেকেই দলে যোগ দিয়েছিলাম। কংগ্রেস ছেড়ে একটা আমার কংগ্রেস ছেড়ে যাওয়া উচিত হয়নি। আমি খুশি যে আমাকে পুনরায় যোগদান করার সুযোগ দেওয়া হয়েছে।"

দলে যোগ দেওয়ার সমস্ত কৃতিত্ব কংগ্ৰেসের থিঙ্কট্যাঙ্ক মল্লিকার্জুন খাড়েগ, রাহুল ও প্রিয়ঙ্কা গান্ধীকে দিয়ে বলেন, রাহুল, সনিয়া ও প্রিয়াঙ্কা গান্ধী সমর্থন না করলে আমি দলে যোগ দিতে পারতাম না।" তিনি জানান, কংগ্রেসে যোগদান করতে চেয়ে আগেই মল্লিকার্জুন খাড়েগের সঙ্গে সাক্ষাৎও করেন। 

বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল কংগ্রেসে প্রত্যাবর্তন হতে পারে প্রণব-পুত্রের। সেই জল্পনা সত্যি হল। দলে যোগ দিয়ে নীতি-আদর্শ মেনে কাজ করার প্রতিশ্রুতি দেন অভিজিৎ। তিনি জানান, কংগ্রেস ছেড়ে ভুল কাজ করেছিলেন। তৃণমূলে যোগ দেওয়া একটা অরাজনৈতিক সিদ্ধান্ত ছিল। আক্ষেপ করে বলেন, "স্বাধীনতা সংগ্রামীর নাতি হিসেবে অরাজনৈতিক ভুল করেছিলাম কংগ্রেস ছেড়ে। আমি ক্ষমা চাইছি। কংগ্রেস ছেড়ে যাওয়া উচিত হয়নি আমার।"

প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি হওয়ার পর কংগ্রেসের টিকিটে মুর্শিদাবাদের জঙ্গিপুরের সাংসদ নির্বাচিত হন অভিজিৎ। ২০১৪ সালের লোকসভা নির্বাচনেও সেই আসনে বিজয়ী হন। কিন্তু ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের কাছে হেরে যান অভিজিৎ। এর পর ২০২১ সালের ৫ জুলাই তৃণমূলে যোগ দেন অভিজিৎ। দলে যোগ দেওয়ার পর অভিজিৎ বলেন, 'তৃণমূলে যোগ দেওয়া অন্যায় ছিল।'

রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার বলেন, "খুবই গুরুত্বপূর্ণ সময়। আপনারা জানেন, আমাদের দল থেকে বিধায়ক, সাংসদ, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি আজ আমাদের দলে নতুন ভাবে যুক্ত হচ্ছেন। অভিজিতের আর একটি পরিচয় রয়েছে। তিনি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র। তিনি আমাদের দলে এসে, আমাদের নীতি-আদর্শের সঙ্গে যুক্ত ছিলেন, এখান থেকেই স্কুলিং, যাত্রা শুরু। কিছুদিন ছিলেন না আমাদের সঙ্গে। অন্য দলের সঙ্গে যুক্ত হন। সেখান থেকে আজ দলের পতাকা গ্রহণ করছেন তিনি।"

যদিও অভিজিতের প্রত্যাবর্তনে কংগ্রেসের কোনও লাভ হবে বলে মনে করছে না রাজনৈতিক মহল। কারণ প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি হওয়ার পর, কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারে আসে। মোদীর সঙ্গে প্রণবের সুসম্পর্ক সে সময় ভালভাবে নেননি কংগ্রেসের অনেকেই। সেই থেকে দুই পক্ষের মধ্যে দূরত্ব ক্রমশ বাড়ছিল। রাষ্ট্রপতি পদ ছাড়ার পর প্রণব যখন নাগপুরে আরএসএসের সদর দফতরে গিয়ে বিতর্কের মুখে পড়তে হয়েছিল বঙ্গ তনয়কে।


```