
পোশাকের জনপ্রিয় ব্র্যান্ড বম্বে শার্ট কোম্পানি লঞ্চ করল নতুন স্টোর
শেষ আপডেট: 11 July 2024 18:10
দ্য ওয়াল ব্যুরো: পোশাকের জনপ্রিয় ব্র্যান্ড বম্বে শার্ট কোম্পানি কলকাতার শেক্সপিয়ার সরণীতে লঞ্চ করল তাদের নতুন স্টোর। এই নিয়ে ভারতে ২২ টা স্টোর খুলল বম্বে শার্ট কোম্পানি। এখানে দুর্দান্ত শার্টের কালেকশন তো রয়েছেই, সঙ্গে রয়েছে খুব ভাল গ্রাহক পরিষেবা।
২০১২ সালে শুরু হওয়া ভারতের প্রথম অনলাইন কাস্টম-মেড শার্টের এই কোম্পানি প্রথম থেকেই তাদের বৈচিত্রময় কালেকশনের জন্য মানুষের নজরে এসেছিল। পুরো দেশে ছড়িয়ে পড়ার জন্য এবার তারা নিয়ে এসেছে রেডিমেড শার্টস, টেলরমেড ব্লেজার, ড্রেস প্যান্টস, জিনস, চিনোস, পারফর্মেন্স প্যান্টস এবং টিশার্টও।
এই স্টোরের সমস্ত জিনিসপত্র তৈরি করতে যেসব কাঁচামাল লাগে সেগুলো সব নিয়ে আসা হয় বিশ্বের সেরা কারখানা থেকে। স্টোরে গিয়ে শপিং করলে যেমন ফরমালের অপশন পাবেন তেমন পাবেন ইনফরমাল, ক্যাজুয়াল এবং ফাঙ্কি অপশনও।
বম্বে শার্ট কোম্পানির ইন-স্টোর অভিজ্ঞতা অসাধারণ ফলে অনলাইনে না কিনে এদের নতুন স্টোরে গিয়ে জামাকাপড় কিনুন। যদি আপনি টেলরমেড শার্ট বানাতে চান তাহলে স্টোরে গিয়ে জামার ফ্যাব্রিক পছন্দ করা থেকে শুরু করে রং, ফিটিংস সমস্তকিছু নিজে করতে পারবেন। পার্সোনালাইজড অভিজ্ঞতা পেতে গেলে অবশ্যই স্টোরে যেতে হবে। তাছাড়া অনলাইনে কেনার অপশনও রয়েছে।
বম্বে শার্ট কোম্পানির ফাউন্ডার ও সিইও অক্ষয় নাভেকর বলেন,'গত ৫ বছরে কলকাতায় আমাদের কোনও স্টোর ছিল না। অবশেষে আমরা এখানে স্টোর খুলতে পেরে খুব খুশি। যখনই আমরা কোনও জায়গায় আমাদের নতুন স্টোর খোলার কথা গ্রাহকদের জানাতাম, কাস্টমাররা বলতেন কলকাতায় কবে স্টোর খোলা হবে? এবার তাদের জন্যেই বম্বে শার্ট কোম্পানির স্টোর খুলে গেল । আশা করছি আমরা কলকাতার মানুষের ভালবাসা পাব।'