Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

আরজি কাণ্ডে ধৃতের পলিগ্রাফ টেস্ট পিছিয়ে গেল! সিবিআই-এর ভূমিকায় প্রশ্ন

অভিযুক্ত শারীরিক এবং মানসিকভাবে সক্ষম রয়েছে কিনা সেটাও পরীক্ষা করে দেখা হয়।

আরজি কাণ্ডে ধৃতের পলিগ্রাফ টেস্ট পিছিয়ে গেল! সিবিআই-এর ভূমিকায় প্রশ্ন

সঞ্জয় রায়

শেষ আপডেট: 21 August 2024 12:16

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালে তরুণী ডাক্তার ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতার হওয়া সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের অনুমতি পেয়েছিল সিবিআই। কিন্তু সেই টেস্ট এখনই করা হচ্ছে না। তা পিছিয়ে গেছে। এই বিষয়ে সিবিআই-এর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে কারণ, সঞ্জয় রায়কে আদালতেই হাজির করতে পারেনি তদন্তকারী অফিসাররা। 

উত্তর ২৪ পরগনার লিগাল এইড ডিফেন্স কাউন্সিল সিস্টেমের প্রধান সৌরভ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সিবিআই যদি পলিগ্রাফ টেস্ট করতে চায় তাহলে অভিযুক্তের সম্মতি নিতেই হবে। এর জন্য আদালতে শুনানি হয়। কিন্তু তাঁরা অভিযুক্তকে আদালতে হাজির করাতে পারেনি। নিয়ম অনুযায়ী, এই ধরনের পরীক্ষার আগে অভিযুক্তের সম্মতি লাগে যা তার আইনজীবী এবং ম্যাজিস্ট্রেটের সামনে রেকর্ড করতে হয়। শুধু তাই নয়, অভিযুক্ত শারীরিক এবং মানসিকভাবে সক্ষম রয়েছে কিনা সেটাও পরীক্ষা করে দেখা হয়। এখনও পর্যন্ত সেটাও করা হয়নি সঞ্জয় রায়ের। 

এই টেস্টের মাধ্যমে বোঝা যায়, যে কেউ মিথ্যা বলছে কিনা। সঞ্জয় রায়ের এই টেস্ট করলে জানা যেতে পারে, ওই দিন ঘটনার সময়ে সে ঠিক কী কী করেছিল, তার সঙ্গে আর কেউ ছিল কিনা এবং আরও নানা তথ্য। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কারও পলিগ্রাফ টেস্ট বা পরীক্ষার মাধ্যমে তার শ্বাস-প্রশ্বাসের গতি, নাড়ির স্পন্দন তথা গতি, রক্ত চাপ, শরীর থেকে কতটা ঘাম বেরোচ্ছে ইত্যাদি দেখা হয়। কেউ মিথ্যা কথা বললে তার হৃৎস্পন্দন এবং রক্তচাপের পরিবর্তন ঘটে। তার মাধ্যমেই একটা ইঙ্গিত পাওয়া যায়। 

সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট পিছিয়ে যাওয়ায় সিবিআই-এর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠে গেছে। কলকাতা তথা রাজ্য পুলিশ এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রথম থেকেই অসন্তুষ্ট ছিল সকলে। এমনকী কলকাতা হাইকোর্ট ও পরে সুপ্রিম কোর্টও আরজি ক্রের ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছে সরকারের ওপর। তার মধ্যেই সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট পিছিয়ে যাওয়ার খবর আরও বিতর্ক সৃষ্টি করেছে।  


```