Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অভিষেকের নাম করে তোলাবাজির চেষ্টা, এবার বিজেপি বিধায়ককে তলব করল কলকাতা পুলিশ

বিজেপি বিধায়ককে তিন দিনের মধ্যে থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রাতে ই-মেল করে পাঠানো হয়েছে নোটিস। ঘটনায় তিন জনকে কিড স্ট্রিটের এমএলএ হস্টেল থেকে গ্রেফতার করা হয়েছিল।

অভিষেকের নাম করে তোলাবাজির চেষ্টা, এবার বিজেপি বিধায়ককে তলব করল কলকাতা পুলিশ

বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে

শেষ আপডেট: 28 December 2024 16:35

দ্য ওয়াল ব্যুরো: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির চেষ্টার ঘটনায় এবার কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ককে তলব করল কলকাতা পুলিশ। বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে-কে তলব করেছে শেক্সপিয়র সরণি থানার পুলিশ।

বিজেপি বিধায়ককে তিন দিনের মধ্যে থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রাতে ই-মেল করে পাঠানো হয়েছে নোটিস। ঘটনায় তিন জনকে কিড স্ট্রিটের এমএলএ হস্টেল থেকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশের দাবি হোস্টেলের ওই ঘর কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়কের নামে বুক করা হয়। 

ঘটনাটা হল, অভিষেকের নাম নিয়ে ফোন করে কালনা পুরভার পুরপ্রধানের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার ছক কষা হয়েছিল বলে অভিযোগ। তবে কালনা পুরসভার চেয়ারম্যানের তৎপরতায় শেষ পর্যন্ত ধরা পড়েছে তিনজন।

সূত্রের খবর, বৃহস্পতিবার কালনা পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা আনন্দ দত্তকে ফোন করে ৫ লাখ টাকা দাবি করা হয়েছিল। এমনকী অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের অফিস থেকে ফোন করা হচ্ছে বলেও দাবি করা হয়েছিল। উল্লেখযোগ্য ব্যাপার হল টাকা নিয়ে বিধায়ক হস্টেলে আসতে বলা হয়েছিল।

এমএলএ হস্টেলের যে ঘরে ওই তিনজনকে পাওয়া গিয়েছে সেই ঘরটি যেহেতু কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দের নামে বুকিং করা, তাই সেই কারণেই তাঁকে ডেকে পাঠিয়েছে পুলিশ।


```