Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নির্যাতিতার বাবা-মাকে গৃহবন্দি করে রেখেছে পুলিশ, আরজি করের বাইরে বিস্ফোরক দাবি অধীরের

শনিবার দুপুরে আরজি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তারদের সহমর্মিতা জানাতে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। কিন্তু গেটে থাকা পুলিশ তাঁকে বাধা দেয় বলে অভিযোগ।

নির্যাতিতার বাবা-মাকে গৃহবন্দি করে রেখেছে পুলিশ, আরজি করের বাইরে বিস্ফোরক দাবি অধীরের

শেষ আপডেট: 31 August 2024 14:45

দ্য ওয়াল ব্যুরো: পুলিশের বাধায় আরজি কর হাসপাতালে ঢুকতে পারলেন না অধীর চৌধুরী। তারপরেই হাসপাতালের সামনে ক্ষোভ উগরে দিলেন তিনি। দাবি করলেন, ''নির্যাতিতার পরিবারকে গৃহবন্দি করে রেখেছে পুলিশ।" প্রশ্ন তুলেন "কোন সত্য চাপা দিতে এই ব্যবস্থা?"

শনিবার দুপুরে আরজি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তারদের সহমর্মিতা জানাতে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। কিন্তু গেটে থাকা পুলিশ তাঁকে বাধা দেয় বলে অভিযোগ। পরে আন্দোলনকারীদের কয়েকজন গেটের বাইরে এসে অধীর চৌধুরীর সঙ্গে কথা বলেন। কথা বলার পর তাঁরাই তাঁকে ফিরে যাওয়ার অনুরোধ করেন।  

ফিরে আসার আগে পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অধীর চৌধুরী। তিনি বলেন, "আমি এসেছিলাম এখানে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়াতে। রাজনৈতিক নেতা হিসেবে আসিনি। এসেছিলাম ওদের সহমর্মী হয়ে। এটা জানাতে যে আমি ওদের আন্দোলনের পাশে আছি। কিন্তু পুলিশ অতি তৎপর হয়ে আমাকে হাসপাতালের চৌহদ্দিতে ঢুকতে দিল না। বলল কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকে ঢুকতে দেওয়ার অনুমতি নেই। এই তৎপরতা আগে দেখালে আমাদের ঘরের মেয়েটাকে হয়তো হারাতে হত না।" 

অধীরবাবুর অভিযোগ করেন, অসামাজিক কাজকর্মের আখড়া হয়ে গেছে আরজি কর হাসপাতাল। একজন নয় এখানকার অনেকেই দুর্নীতির সঙ্গে জড়িত। এরপরেই তিনি বলেন, "নির্যাতিতার বাবা-মাকেও পুলিশ গৃহবন্দি করে রেখেছে। নানা বাহানায় তাঁদের বাড়ির বাইরে আসতে দেওয়া হচ্ছে না। কেন? কোনও সত্য তাঁরা জেনে ফেলেছেন। তাই জন্য এখন তাঁদেরও ঘরের বাইরে আসতে দেওয়া হচ্ছে না।" 


```