Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১৮ থেকে ২৪ তারিখ শ্যামবাজার পাঁচমাথার মোড়ে মিটিং করা যাবে না, জানাল পুলিশ

শনিবার পর্যন্ত একাধিক জায়গায় মিটিং-মিছিল হয়েছে।

১৮ থেকে ২৪ তারিখ শ্যামবাজার পাঁচমাথার মোড়ে মিটিং করা যাবে না, জানাল পুলিশ

বিনীত গোয়েল

শেষ আপডেট: 17 August 2024 23:50

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের প্রতিবাদে শহর তথা রাজ্যজুড়ে আন্দোলন চলছে দফায় দফায়। শনিবার পর্যন্ত একাধিক জায়গায় মিটিং-মিছিল হয়েছে। কিন্তু রবিবার থেকে আগামী সাতদিন শহরের অনেক জায়গায় জমায়েত করতে পারবে না কেউ। নির্দেশিকা জারি করা এমনটা জানিয়ে দিয়েছে কলকাতা পুলিশ। স্পষ্ট নির্দেশ, ১৮ থেকে ২৪ তারিখ পর্যন্ত অনেক রাস্তা নিয়ন্ত্রণ করা হবে। মূলত, শ্যামবাজার পাঁচমাথার মোড়ে মিটিং করা যাবে না। 

মহিলা চিকিৎসক-পড়ুয়ার মৃত্যুর পর থেকেই শহর জুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। লাগাতার আন্দোলন চলছে এবং আমজনতা থেকে শুরু করে রাজনৈতিক দল পথে নেমেছে। তাঁদের ক্ষোভ একদিকে যেমন শাসক দল বা রাজ্য সরকারের বিরুদ্ধে, একই রকমভাবে আরজি করের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। এই অবস্থায় কলকাতার একাধিক রাস্তায় মূলত শ্যামবাজার এলাকায় পথে নেমে বিক্ষোভ প্রদর্শিত হয়েছে। এই সময়ই এমন একটি নির্দেশিকা দিল পুলিশ। 

স্পষ্ট জানান হয়েছে, ওই এলাকায় ৫ বা তার বেশি লোকের জমায়েত হলেই নিয়ম ভাঙা হবে। সেক্ষেত্রে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে বলেই জানিয়ে দিয়েছে। এটাও জানান হয়েছে, কাউকে যদি লাঠি বা অন্য কোনও বিপজ্জনক জিনিস হাতে ঘোরাফেরা করতে দেখা যায় তবে কড়া পদক্ষেপ নেওয়া হবে। ভারতীয় ন্যায় সংহিতার ২২৩ ধারায় মামলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। 

প্রসঙ্গত শুক্রবারই বিজেপির তরফ থেকে শ্যামবাজারে কর্মসূচি করা হয়েছিল। কিন্তু সেখানে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি হয় এবং বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়। এই ঘটনার পর তাপস রায়ের নেতৃত্বে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নেতাজির মূর্তির সামনে অবস্থান-বিক্ষোভে বসে বিজেপি কর্মী-সমর্থকরা।

তরুণী চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ধর্না কর্মসূচি নিয়েছিল বিজেপি। তার জন্যই মঞ্চ বাঁধা হয়েছিল। কিন্তু শুক্রবার সকালে বিজেপি কর্মী-সমর্থকরা দেখেন মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে। এরপর আবার মঞ্চের কাজ শুরু হলে তাতে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। তাতেই শুরু হয় বচসা, গন্ডগোল। 


```