Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বাসে দুই যাত্রীর গন্ডগোল, শিয়ালদহ ট্রাফিক গার্ডের পুলিশ কিয়স্কে ভাঙচুর, গ্রেফতার ১

অভিযোগ, খবর পেয়ে সেখানে হাজির হন অভিযুক্তর পরিচিতেরা। তাদের মধ্যে থেকে একজন বাঁশ নিয়ে পুলিশ কিয়স্কে হামলা চালায়। খবর পেয়ে আশেপাশের ট্রাফিক সার্জেন্টরা ছুটে এসে পরিস্থিতি সামাল দেয়।

বাসে দুই যাত্রীর গন্ডগোল, শিয়ালদহ ট্রাফিক গার্ডের পুলিশ কিয়স্কে ভাঙচুর, গ্রেফতার ১

শিয়ালদহ ট্রাফিক গার্ডের কিয়স্ক

শেষ আপডেট: 19 November 2024 09:18

দ্য ওয়াল ব্যুরো: বাসে দুই যাত্রীর মধ্যে গন্ডগোল। পুলিশের সামনেই শিয়ালদহ ট্রাফিক গার্ডের পুলিশ কিয়স্কে ভাঙচুর চলল। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে এন্টালি থানার পুলিশ।

গতকাল শিয়ালদা স্টেশনের কাছে চলন্ত বাসে মহিলা সহযাত্রীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগ ওঠে সহযাত্রীর বিরুদ্ধে। অভিযুক্তকে আটক করে শিয়ালদহ ট্রাফিক গার্ডের পুলিশ কিয়স্কে বসানো হয়।

অভিযোগ, খবর পেয়ে সেখানে হাজির হন অভিযুক্তর পরিচিতেরা। তাদের মধ্যে থেকে একজন বাঁশ নিয়ে পুলিশ কিয়স্কে হামলা চালায়। খবর পেয়ে আশেপাশের ট্রাফিক সার্জেন্টরা ছুটে এসে পরিস্থিতি সামাল দেয়।

স্থানীয়রা বলছে, পুলিশের সামনেই কিয়স্ক ভাঙচুর করা হয়। শিয়ালদহর মতো জায়গায় কী করে পুলিশের সামনেই কিয়স্কে তাণ্ডবের ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্নের মুখে নিরাপত্তা।

প্রসঙ্গত, সেপ্টেম্বরে তপসিয়া এলাকায় নাকা চেকিংয়ের সময়ে এক পুলিশ সার্জেন্টকে বেধড়ক মারা হয়। শুধু তাই নয়, তাঁর বাইকও ভাঙচুর করা হয়েছিল। আহত হন এক সিভিক ভলেন্টিয়ার এবং এক কনস্টেবলও। আর এবার শিয়ালদহের ব্যাস্ত রাস্তার ধারে পুলিশের কিয়স্ক ভাঙার ঘটনা ঘটল। 


```