Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লেক গার্ডেন্সের গেস্ট হাউসে মিলল সুইসাইড নোট, 'সম্পর্কে তৃতীয় ব্যক্তি' নিয়েই অশান্তি

তদন্তকারীদের সন্দেহ, তরুণী অন্য এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল যা মেনে নিতে পারেনি ওই যুবক।

লেক গার্ডেন্সের গেস্ট হাউসে মিলল সুইসাইড নোট, 'সম্পর্কে তৃতীয় ব্যক্তি' নিয়েই অশান্তি

প্রতীকী ছবি

শেষ আপডেট: 4 July 2024 12:55

দ্য ওয়াল ব্যুরো: খাস কলকাতার এক গেস্ট হাউসে চলেছে গুলি। সঙ্গিনীকে গুলি করে আত্মঘাতী হয়েছে এক যুবক। বুধবারের এই ঘটনার তদন্তে নেমে পুলিশের সন্দেহ, তৃতীয় কোনও ব্যক্তির জন্যই এমন ঘটনা ঘটেছে। অর্থাৎ, গোটা ঘটনার নেপথ্যে থাকতে পারে ত্রিকোণ প্রেম। হোটেলের ঘর থেকে ইতিমধ্যে একটি 'সুইসাইড নোট' পাওয়া গেছে বলেও সূত্রের খবর। 

তদন্তকারীদের সন্দেহ, তরুণী অন্য এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল যা মেনে নিতে পারেনি ওই যুবক। তারপরই সে তরুণীকে মেরে নিজে আত্মহত্যা করবে বলে পরিকল্পনা করে। প্রাথমিক সূত্রের খবর, সঙ্গিনীকে গুলি করার পরে নিজের মাথায় গুলি চালিয়েছিল ওই যুবক। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পেটে গুলি লেগে গুরুতর জখম অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই তরুণী।

পুলিশ সূত্রে খবর, হাসপাতালে গিয়ে তরুণীর সঙ্গে কথা বলে দুজনের মধ্যে সম্পর্কের অবনতির কথা জানতে পারা গেছে। কিন্তু ঠিক কী কারণ অবনতি হয়েছিল তা বোঝা যাচ্ছিল না। এখন সেই 'মিসিং লিঙ্ক' পেয়েছে পুলিশ, এমনটা মনে করা হচ্ছে। 

মৃত যুবকের নাম রাজেশ সাউ। পুলিশের অনুমান, তরুণীর নতুন সম্পর্ক কিছুতেই মানতে পারছিল না সে। তাই প্রায় জোর করেই সে তাকে কলকাতার ওই গেস্ট হাউজে ডেকেছিল। গেস্ট হাউসের কর্মচারীরা জানিয়েছেন, বুধবার বিকেলে আচমকা গুলির শব্দে সকলে ছুটে যান নির্দিষ্ট রুমে। দেখেন, রক্তে ভেসে যাচ্ছে ঘর, পড়ে রয়েছে তরুণ-তরুণী। পুলিশ জানিয়েছে, তরুণীকে প্রথমে গুলি করে যুবক। তাঁর পায়ে, পেটে গুলি লাগে। এর পরেই নিজের মাথায় গুলি চালায় সে।

যে 'সুইসাইড নোট' পাওয়া গেছে তা রাজেশের ব্যাগে ছিল বলে সূত্রের খবর। পুলিশ মনে করছে, অনেক আগে থেকেই তরুণীকে মেরে নিজে আত্মহত্যা করার পরিকল্পনা করে ফেলেছিল সে। তাই আগেই ওই নোট লিখে, অস্ত্র জোগাড় করে সে ওই গেস্ট হাউজে গেছিল। 


```