Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিপির দায়িত্ব নেওয়ার পর আরজি করে মনোজ, গেলেন টালা-সহ একাধিক থানাতেও

বৃহস্পতিবার দুপুর ১২ টা নাগাদ উত্তর কলকাতার একাধিক থানা পরিদর্শনের পাশাপাশি আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পৌঁছে যান কলকাতা পুলিশের নতুন পুলিশ কমিশনার মনোজ। আরজি কাণ্ডের আবহে লাগাতার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

সিপির দায়িত্ব নেওয়ার পর আরজি করে মনোজ, গেলেন টালা-সহ একাধিক থানাতেও

পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা

শেষ আপডেট: 19 September 2024 14:49

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবারই নতুন দায়িত্ব পেয়েছেন। দায়িত্ব পেয়েই শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঢেলে সাজাতে বুধবারই গোয়েন্দা বিভাগকে নিয়ে বসেছিলেন বৈঠকে। বৃহস্পতিবার দুপুরে আরজি কর হাসপাতাল পরিদর্শনের পাশাপাশি কাশীপুর, সিঁথি-সহ টালা থানা পরিদর্শন করলেন নতুন নগরপাল মনোজ কুমার ভার্মা।  

বৃহস্পতিবার দুপুর ১২ টা নাগাদ উত্তর কলকাতার একাধিক থানা পরিদর্শনের পাশাপাশি আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পৌঁছে যান কলকাতা পুলিশের নতুন পুলিশ কমিশনার মনোজ। আরজি কাণ্ডের আবহে লাগাতার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের দাবি মেনে পুলিশ কমিশনারের পদ থেক বিনীত গোয়েলকে সরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই তিনি মনোজের দক্ষ হাতে তুলে দেন দায়িত্ব।

বৃহস্পতিবার থানা পরিদর্শনে গিয়ে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন পুলিশ কমিশনার। সূত্রের খবর, তাঁদের একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশও দিয়েছেন নগরপাল। এরপরই মনোজ পৌঁছে যান আরজি করে। সেখানে পৌঁছে হাসপাতালের একাধিক জায়গা পরিদর্শনের পাশাপাশি একাধিক বিষয়ে তিনি খোঁজখবর নেন বলে সূত্রের খবর। পুলিশ সূত্রের খবর, এদিন সিআইএসএফ জওয়ানদের সঙ্গে নিরাপত্তা খতিয়ে দেখেন তিনি। তারপর অধ্যক্ষের ঘরে গিয়ে বৈঠকেও বসেন বলে খবর।

লালবাজার সূত্রে খবর, কলকাতা পুলিশের নগরপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পরই টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে সাসপেন্ড করেন মনোজ ভার্মা ৷ যদিও, অভিজিৎ মণ্ডল গ্রেফতার হওয়ার পর, তাঁর পাশে থাকার বার্তা দিয়েছিল কলকাতা পুলিশ। কিন্তু পুলিশ কমিশনার হিসাবে দায়িত্ব নিয়েই কলকাতা পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে ময়দানে মনোজ।


```