Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সংসদে তাণ্ডবের মাস্টারমাইন্ডের বাগুইআটির বাড়িতে পুলিশ, প্রতিবেশীরা বললেন, ললিত ভাল ছেলে

এবার কলকাতায় হদিশ মিলল ললিতের দ্বিতীয় বাড়ির।

সংসদে তাণ্ডবের মাস্টারমাইন্ডের বাগুইআটির বাড়িতে পুলিশ, প্রতিবেশীরা বললেন, ললিত ভাল ছেলে

শেষ আপডেট: 15 December 2023 12:26

দ্য ওয়াল ব্যুরো: সংসদে তাণ্ডব চালানোর ঘটনায় অন্যতম মাস্টারমাইন্ড ললিত ঝাকে বৃহস্পতিবার রাজধানী দিল্লি থেকে গ্রেফতার করেছে পুলিশ।

এবার কলকাতায় হদিশ মিলল ললিতের দ্বিতীয় বাড়ির। বাগুইআটি অঞ্চলের হেলাবটতলার পালপাড়াতে প্রায় তিন বছর ধরে বাবা-মা ও ভাইয়ের সঙ্গে ভাড়া থাকতেন ললিত। পেশায় শিক্ষক ললিতকে স্থানীয় বাসিন্দারা সকলে ভাল ছেলে বলেই জানতেন।

ইতিমধ্যে ললিতের এই বাড়িতে পুলিশ এসেছে এবং প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করেছে। পুলিশের কাছেও বাসিন্দারা জানিয়েছেন, ছেলে হিসেবে ললিত খুবই ভাল।

প্রতিবেশীদের দাবি, ১০ ডিসেম্বর, ললিতের বাবা-মা ও ভাই তাদের দেশ বিহারে চলে যান। ললিত পালপাড়ার এই বাড়িতেই ছিলেন। প্রতিবেশীদের দাবি, ললিত যাওয়ার সময় তাঁদেরকে জানিয়ে যান, কয়েকদিনের মধ্যেই সে ফিরে আসবে।

বুধবার লোকসভার অধিবেশন চলাকালীন দর্শকদের বসার গ্যালারি থেকে আচমকাই নিচে ঝাঁপ দিয়েছিলেন দু’জন যুবক। জুতোর ভিতর থেকে স্মোক ক্যানিস্টার বের করে হলুদ ধোঁয়ায় গোটা লোকসভা ভরিয়ে দিয়েছিলেন তারা। মুখে ছিল স্লোগান, "তানাশাহী নেহি চলেগা"।

সেই একই সময় অধিবেশন কক্ষের বাইরে থেকেও স্লোগান দিতে দিতে রঙিন গ্যাস স্প্রে করছিলেন আরও কয়েকজন। ললিত ছিলেন তাদের মধ্যেই একজন। এই ঘটনায় মোট ৬ জন জড়িত ছিল বলে জানায় পুলিশ। তাদের মধ্যে ৫ জনকে গ্রেফতার করা হয়েছিল বুধবারই। তবে পলাতক ছিল ললিত। শুক্রবার দিল্লি থেকে গ্রেফতার করা হয় তাকে।

বৃহস্পতিবার সকালেই ললিতের কলকাতা যোগের কথা উঠে এসেছিল। জানা গিয়েছিল, বুধবার যখন তার সহযোগীরা সংসদের ভিতরে বিক্ষোভ দেখাচ্ছিল তখন বাইরে থেকে সেই ঘটনার ভিডিও রেকর্ড করে উত্তর ২৪ পরগনার হালিশহরের বাসিন্দা নীলাক্ষ আইচ নামে একজনকে পাঠিয়েছিলেন ললিত। বিধাননগর কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া এই নীলাক্ষ একটি এনজিও চালান। সেই এনজিওর সূত্রেই তাঁর সঙ্গে ললিতের আলাপ বলে জানতে পারে পুলিশ।

সেই সূত্রেই কলকাতায় ললিতের দ্বিতীয় বাড়ির হদিশ পায় পুলিশ। ললিতের বিষয়ে প্রতিবেশীদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন তদন্তকারীরা।


```