Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বেলঘরিয়া শ্যুটআউটে গ্রেফতার মূল অভিযুক্ত, আসানসোল থেকে ইন্দল যাদবকে পাকড়াও করল পুলিশ

বেলঘরিয়া শ্যুটআউটে মূল অভিযুক্ত ইন্দল যাদবকে পাকড়াও করল পুলিশ। আসানসোল থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে।

বেলঘরিয়া শ্যুটআউটে গ্রেফতার মূল অভিযুক্ত, আসানসোল থেকে ইন্দল যাদবকে পাকড়াও করল পুলিশ

প্রতীকী ছবি

শেষ আপডেট: 14 March 2025 12:30

দ্য ওয়াল ব্যুরো: বেলঘরিয়া শ্যুটআউটে মূল অভিযুক্ত ইন্দল যাদবকে পাকড়াও করল পুলিশ। আসানসোল থেকে গ্রেফতার করা হয়েছে তাকে।

ঘটনায় এর আগে ভিকি যাদব নামে একজনকে গ্রেফতার (Arrest) করেছিল পুলিশ (Police)। এতদিন পলাতক ছিল মূল অভিযুক্ত ইন্দল। তাকে খুঁজতে বিহারও রওনা দেয় বেলঘরিয়া থানার বিশেষ তদন্তকারী দল।

পুলিশ সূত্রে খবর, হামলার পর স্কুটার চালিয়ে নিউটাউনের একটি হোটেলে যায় ইন্দল। সেখানেই কাজ করত বেলঘরিয়া গুলিকাণ্ডে মূল অভিযুক্ত। হোটেলে পোশাক বদলে বিহার পালায় সে। জানা গিয়েছে, ইন্দল-ভিকি ছাড়াও গুলিকাণ্ডে জড়িত রয়েছে আরও এক দুষ্কৃতী।

গত শনিবার বেলঘরিয়ার কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের ৪ নম্বর রেলগেট সংলগ্ন একটি চায়ের দোকানের সামনে ভরসন্ধ্যায় তৃণমূলকর্মীকে লক্ষ্য করে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা।

হামলায় আহত হন  তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা বিকাশ সিং। গুরুতর আহত অবস্থায় বিকাশকে প্রথমে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে আরজি করে ভর্তি করতে হয়।

 

তৃণমূল নেতার অভিযোগ, বাইকে করে তিনজন দুষ্কৃতী এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। আচমকা হামলায় ছোটাছুটি করতে থাকেন আশপাশের মানুষজন। তখনই গুলিবিদ্ধ হন সন্তু দাস নামে এক যুবক।

আগরপাড়ার বাসিন্দা সন্তু তাঁর স্ত্রীর সঙ্গে ডাক্তার দেখাতে এসে চায়ের দোকানে চা খাচ্চিলেন। তাঁর পেটের পাশ বরাবর গুলি ছুঁয়ে বেরিয়ে যায়। হামলার পর শূন্যে গুলি ছুড়ে বাইকে করে চম্পট দেয় দুষ্কৃতীরা।

বেলঘরিয়ায় শ্যুটআউটের তদন্তে নেমে পুলিশ মনে করছে ত্রিকোণ প্রেমের জেরেই এই হামলা হয়ে থাকতে পারে। সূত্র মারফৎ খবর, এক তরুণীর সঙ্গে সম্পর্ক নিয়ে বিকাশ এবং ইন্দলের বিবাদের শুরু। 


```