Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সন্তানহীন মেয়েকে 'উপহার' দেওয়ার ইচ্ছে, কলকাতার ফুটপাথ থেকে শিশু চুরি করালেন দম্পতি!

পার্ক স্ট্রিট থানা এলাকায় থাকতেন দুই সন্তানের মা। ভিক্ষা করে খেতেন। তাঁর ছেলের বয়স ছিল ৯ মাস।

সন্তানহীন মেয়েকে 'উপহার' দেওয়ার ইচ্ছে, কলকাতার ফুটপাথ থেকে শিশু চুরি করালেন দম্পতি!

ধৃত দুই মহিলা

শেষ আপডেট: 17 March 2025 13:31

দ্য ওয়াল ব্যুরো: বড় মেয়ের কয়েক বছর আগে বিয়ে হয়েছিল। কিন্তু এতদিনেও কোনও সন্তান হয়নি। তাই শ্বশুরবাড়িতে তাঁকে খোঁটা দেওয়া হত। এই কারণে মেয়েকে 'উপহার' দিতে চেয়েছিলেন বাবা-মা। তার জন্য কলকাতার ফুটপাথ থেকে শিশু চুরি (Child Abduction) করালেন এক মহিলাকে দিয়ে! ইতিমধ্যে পুলিশ (Kolkata Police) গ্রেফতার করেছে ওই দম্পতিকে (Couple Arrest)। উদ্ধার করা হয়েছে শিশুটিকেও। 

পার্ক স্ট্রিট থানা এলাকায় থাকতেন দুই সন্তানের মা। ভিক্ষা করে খেতেন। তাঁর ছেলের বয়স ছিল ৯ মাস। কয়েকদিন আগে ওই মহিলার সঙ্গে আলাপ করেছিলেন পারভিন বিবি নামের এক মহিলা। অল্প সময়ের মধ্যে বন্ধুত্ব পাতিয়ে সুযোগ বুঝে তাঁর ৯ মাসের ছেলেকে নিয়ে পালিয়ে যান তিনি। তারপর ওই মহিলা পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তল্লাশি অভিযান শুরু করলে ট্যাংরা এলাকা থেকে ধরা পড়েন পারভিন। 

পুলিশি জেরায় পারভিন জানিয়েছেন, ট্যাংরা এলাকাতেই এক দালালের সঙ্গে চুক্তি হয়েছিল তাঁর। একটি শিশুকে বিক্রি করার ছক ছিল দম্পতিকে। তার জন্যই ওই ৯ মাসের শিশুকে অপহরণ করেছিলেন তিনি। রাজেশ সিং এবং বিউটি সিং নামের ওই দম্পতি তাঁকে শিশু পাওয়ার পর টাকা দেবেন বলে ঠিক হয়েছিল। পারভিনই পুলিশকে নিয়ে ওই দম্পতির বাড়িতে যান। এরপর তাঁদেরও গ্রেফতার করে পুলিশ। 

দম্পতি আদৌ সত্যি কথা বলছেন কিনা, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে পুলিশের। তাঁরা 'মেয়েকে নাতি উপহার' দেওয়ার বিষয়টি খুব একটা গ্রাহ্য করেনি। বরং, এটি কোনও শিশু পাচার চক্রের ঘটনা কিনা, তা জানতে তৎপর তদন্তকারীরা। এই মুহূর্তে লাগাতার জেরা করা হচ্ছে ধৃত ওই দম্পতিকে। তাঁদের মেয়ের শ্বশুরবাড়ির সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। 


```