Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SSC: যোগ্য চাকরিহারাদের প্রতি পুলিশ-প্রশাসনের আরও মানবিক হওয়া উচিত: সায়নী

এসএসসির দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার মানুষ। অভিযোগ, যোগ্য-অযোগ্য আলাদা করা যায়নি। ফলে ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছে শীর্ষ আদালত। এর ফলে যোগ্যরাও অনেকে এখন চাকরিহারা।

SSC: যোগ্য চাকরিহারাদের প্রতি পুলিশ-প্রশাসনের আরও মানবিক হওয়া উচিত: সায়নী

সায়নী ঘোষ

শেষ আপডেট: 10 April 2025 17:13

দ্য ওয়াল ব্যুরো: ফিরহাদ হাকিম বলছেন, যোগ্য চাকরিহারারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিকাশরঞ্জন ভট্টাচার্যের কথায় গ্যাস খাচ্ছেন, মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা রাখা উচিত তাঁদের। পুলিশের নির্বিচারে লাঠি-লাথি মারার ব্যাপারে কুণাল ঘোষ, ব্রাত্য বসুরাও একই সুরে বলছেন, ডিআই অফিসে যাওয়াটা উচিত হয়নি চাকরিহারাদের। ব্যাপারটা রাজনৈতিকভাবে উদ্দেশপ্রণোদিত, পরিকল্পিত। দলের একাংশ যখন একই ঢঙে সাফাই দিচ্ছেন, তখন তৃণমূল (TMC MP) সাংসদ সায়নী ঘোষের (Sayoni Ghosh) অবস্থান খানিকটা আলাদা। তিনি মনে করেন, পুলিশ-প্রশাসনের (Police) এ ব্যাপারে আরও মানবিক হওয়া উচিত।

কসবায় স্কুল পরিদর্শকের (ডিআই) সঙ্গে দেখা করে স্মারকলিপি দিতে চেয়েছিলেন চাকরিহারারা (SSC Job Cancel)। কিন্তু তিনি দফতরে ছিলেন না। অভিযোগ, আচমকা কয়েক জন বিক্ষোভকারী ডিআই দফতরের তালা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন। পুলিশ জানায়, এই সময়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে 'হালকা বলপ্রয়োগ' করতে হয়েছে। সেই হালকা বল প্রয়োগের নমুনা, বেধড়ক মার, লাথি, ধাক্কা। 

কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা সাংবাদিক বৈঠক করে বলেছিলেন, "ওই ভাবে লাথি মারা কখনওই কাম্য নয়। পুলিশকর্মীদের বলাই হয়েছে, এ রকম যাতে কিছু না ঘটে।" কিন্তু নগরপালের বক্তব্য, যে ছবি-ভিডিও দেখানো হচ্ছে, তা সম্পূর্ণ নয়। আগে-পিছনে আরও কিছু রয়েছে। পুলিশেরও ছ'জন জখম হয়েছেন। তাঁদের মধ্যে চার জন পুরুষ এবং দু'জন মহিলা। পরিস্থিতি বোঝানোর জন্য বৃহস্পতিবারও ভিডিও প্রকাশ করা হয়।

এই পরিস্থিতিতে যাদবপুরের সাংসদ সায়নীর বক্তব্য, "এটা হওয়া উচিত না। যে কোনও পরিস্থিতিতেই পুলিশের এমন আচরণ উচিত না। যাঁদের রুজি-রুটি চলে গেছে, যাঁরা যোগ্য প্রার্থী, যাঁদের রাজনীতির বলি হতে হচ্ছে, তাঁদের সঙ্গে এই মুহূর্তে আরও মানবিক হওয়া উচিত বলে আমার মনে হয়।" 

বস্তুত, এসএসসির দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার মানুষ। অভিযোগ, যোগ্য-অযোগ্য আলাদা করা যায়নি। ফলে ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছে শীর্ষ আদালত। এর ফলে যোগ্যরাও অনেকে এখন চাকরিহারা। চাকরি ফেরানোর দাবিতে তাঁরা পথে নেমেছেন। আজও গোটা রাজ্য জুড়ে সেই বিক্ষোভ অব্যাহত। 


```