Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিয়োগপত্র পাচ্ছেন না! নবান্ন অভিযান শারীর-কর্মশিক্ষা বিভাগের চাকরিপ্রার্থীদের, আটক অনেকে

সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলা বিচারাধীন থাকার জন্য আজ পর্যন্ত চাকরিতে নিয়োগপত্র পাচ্ছেন না তাঁরা। সেই কারণেই সোমবার নবান্ন অভিযানে সামিল হয়েছিলেন চাকরিপ্রার্থীরা।

নিয়োগপত্র পাচ্ছেন না! নবান্ন অভিযান শারীর-কর্মশিক্ষা বিভাগের চাকরিপ্রার্থীদের, আটক অনেকে

ফাইল ছবি

শেষ আপডেট: 7 April 2025 17:14

দ্য ওয়াল ব্যুরো: এসএসসি মামলায় ২৬ হাজার চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। এই রায়ের পর কার্যত ঘুম উড়েছে শরীর শিক্ষা ও কর্মশিক্ষা বিভাগের চাকরিপ্রার্থীদের (Physical and Work Education Teachers)। কারণ সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলা বিচারাধীন থাকার জন্য আজ পর্যন্ত চাকরিতে নিয়োগপত্র পাচ্ছেন না তাঁরা। সেই কারণেই সোমবার নবান্ন অভিযানে (Nabanna Abhijan) সামিল হয়েছিলেন চাকরিপ্রার্থীরা। তাঁদেরকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার সুপ্রিম কোর্টে সুপার নিউমেরারি পোস্ট সংক্রান্ত মামলার চূড়ান্ত শুনানি রয়েছে। তার আগেই নবান্ন অভিযান করেছিলেন শরীর শিক্ষা ও কর্মশিক্ষা বিভাগের চাকরিপ্রার্থীরা। তাঁরা বলছেন, ২৬ হাজার চাকরিহারাদের মতোই তাঁদের ব্যক্তিগত পারিবারিক জীবন বিপন্ন হয়ে পড়েছে। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী উপযুক্ত পদক্ষেপ নিয়ে শারীর শিক্ষা ও কর্মশিক্ষা বিভাগের এই চাকরিপ্রার্থীদের সমস্যার সুরাহা করুন, এই দাবি সামনে রেখে নবান্ন অভিযান করে শারীর শিক্ষা ও কর্মশিক্ষা বিভাগের এসএসসি যুব ছাত্র অধিকার মঞ্চ। 

আন্দোলনকারীদের দাবি ছিল, তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন এবং সুনির্দিষ্টভাবে নিজেদের দাবিদাওয়া জানাবেন। কিন্তু তাঁদের মিছিল শুরু হওয়ার পর অল্প কিছুক্ষণের মধ্যেই নবান্নের বেশ কিছুটা আগে ব্রিজের পাশের রাস্তায় তাঁদের আটকে দেয় পুলিশ। মিছিলের কোনও অনুমতি না থাকায় তাঁদের আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়। 

বিক্ষোভকারীদের স্পষ্ট কথা, শরীর শিক্ষা ও কর্মশিক্ষা এই দুই বিভাগে কোনও দুর্নীতির অভিযোগ নেই। তা সত্ত্বেও চাকরির নিয়োগপত্র নিয়ে সমস্যার সমাধান হচ্ছে না দীর্ঘদিন। এবার তাঁরা এর সুরাহা চান। অবিলম্বে যাতে এ ব্যাপারে রাজ্য সরকার সদর্থক পদক্ষেপ করে, সেই আর্জি করেন তাঁরা। 


```