Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

এসএসকেএম-এ রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা, বেড নেই বলে ফিরিয়ে দেওয়ার অভিযোগ

এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এসএসকেএম হাসপাতাল চত্বরে। 

এসএসকেএম-এ রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা, বেড নেই বলে ফিরিয়ে দেওয়ার অভিযোগ

এসএসকেএম হাসপাতাল - ফাইল ছবি

শেষ আপডেট: 5 November 2024 13:15

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার একাধিক হাসপাতালে কেন্দ্রীয় রেফারেল সিস্টেম চালু হলেও রোগী পরিষেবার হাল নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। কারণ এসএসকেএম-এ ফের গাফিলতির অভিযোগে রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী বাড়ি থেকে চিঠি লিখে নিয়ে গেলেও কোনও লাভ হয়নি বলে দাবি! এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এসএসকেএম হাসপাতাল চত্বরে। 

গত ১ নভেম্বর নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ হওয়ায় এক ব্যক্তিকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। কিন্তু রোগীর পরিবারের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বেড নেই তাই ভর্তি নেওয়া যাবে না। এরপর এনআরএস এবং কলকাতা মেডিক্যাল কলেজেও রোগীকে নিয়ে যায় তাঁর পরিবার। কিন্তু কোথাও ভর্তি করাতে পারেননি তাঁকে। 

পরের দিন সকালে রোগীর পরিবারের কয়েকজন আত্মীয় রোগীকে নিয়েই চলে যান কালীঘাটে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে! সেখান থেকে তাঁদের একটি চিঠি লিখে দেওয়া হয় এবং এসএসকেএম-এ যেতে বলা হয় বলে দাবি করেছে রোগীর পরিবার। যদিও সেই চিঠি নিয়েও কোনও লাভ পাননি তাঁরা। কারণ, হাসপাতালে ঢোকার সময়ই রোগী অসাড় হয়ে যান এবং কিছুক্ষণ পরই তাঁর মৃত্যু হয়। 

রোগীর পরিবার গোটা বিষয় নিয়ে ক্ষোভ উগরে দিয়ে গাফিলতির অভিযোগ তুলেছে। তাঁদের সাফ বক্তব্য, সময় করে রোগীকে ভর্তি নিয়ে নিলেই এই ঘটনা ঘটে না। এদিকে এসএসকেএম কর্তৃপক্ষের দাবি, জেনারেল সার্জারির জন্য রোগীকে আউটডোরে নিয়ে যাওয়ার সময়ে তিনি হৃদরোগে আক্রান্ত হন। 

দুদিন আগেই এসএসকেএম হাসপাতালে এক রোগীকে রাতভর স্ট্রেচারে রেখে দেওয়ার অভিযোগ উঠেছে। বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে পাঠানো হয়েছিল এই রোগীকে। বেড মেলেনি। শিরদাঁড়ায় অপারেশন করাতে এসে স্ট্রেচারেই শুয়ে থাকেন রোগী। দু'-সপ্তাহ পরে ওই রোগীর অপারেশনের সময় দেওয়া হয়েছে।

ইতিমধ্যে একাধিক হাসপাতালে সেন্ট্রাল রেফারেল সিস্টেম চালু হয়েছে। এতে কোথায় বেড পাওয়া যাবে তা জানা যায়। কিন্তু সেটি ঠিক মতো কাজ করছে না বলেই অভিযোগ। তাতেই সমস্যা বাড়ছে রোগী এবং তাদের পরিজনদের। 


```