Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

এসএসকেএম থেকে পার্থ চট্টোপাধ্যায়কে আনা হচ্ছে বাইপাসের ধারে বেসরকারি এক হাসপাতালে

রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম থেকে বের করা হচ্ছে। নিয়ে আসা হচ্ছে বাইপাসের ধারে বেসরকারি এক হাসপাতালে। 

এসএসকেএম থেকে পার্থ চট্টোপাধ্যায়কে আনা হচ্ছে বাইপাসের ধারে বেসরকারি এক হাসপাতালে

পার্থ চট্টোপাধ্যায়

শেষ আপডেট: 28 January 2025 20:55

দ্য ওয়াল ব্যুরো: এসএসকেএম হাসপাতাল ছেড়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হতে পারবেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। চিকিৎসা করাতে পারবেন এক্কেবারে নিজের খরচে। তবে এই সিদ্ধান্তে ঝুঁকির দায়ভার পুরোপুরি প্রাক্তন শিক্ষামন্ত্রীকেই নিতে হবে বলে জানিয়েছেন বিচারক। সেই মতোই তাঁকে এসএসকেএম থেকে বের করা হচ্ছে। নিয়ে আসা হচ্ছে বাইপাসের ধারে বেসরকারী এক হাসপাতালে। 

সরকারি হাসপাতালের প্রতি অসন্তোষ প্রকাশ করে পার্থ চট্টোপাধ্যায় বলেন, 'এসএসকেএম-এ চিকিৎসা নিয়ে আমি সুস্থ হচ্ছি না।' তাই, তিনি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করাতে চান। তাঁর আইনজীবী বিশেষ সিবিআই আদালতে আবেদন করে জানান, পার্থ চট্টোপাধ্যায় চান এমন একটি হাসপাতালে তাঁকে স্থানান্তর করা হোক যেখানে সঠিক চিকিৎসা পাওয়া সম্ভব।

এই ঘটনাকে কেন্দ্র করে বিশেষ আদালত এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষকে একটি বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। পার্থ চট্টোপাধ্যায় ঠিক কী কী শারীরিক সমস্যার কারণে ভর্তি হয়েছিলেন এবং তাঁর উপর কী ধরনের চিকিৎসা করা হয়েছে, তার সমস্ত তথ্য-সহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এখন নজর রয়েছে, আদালতে এসএসকেএম কতটা নির্দিষ্ট ও বিস্তারিত রিপোর্ট পেশ করে।


```