Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যাত্রীদের জন্য সুখবর! কিউআর টিকিট নিয়ে বড় উদ্যোগ কলকাতা মেট্রোর

এখন থেকে একজন যাত্রী একবারের লেনদেনে সর্বোচ্চ সাতটি পেপার কিউআর টিকিট (QR Ticket) কিনতে পারবেন।

যাত্রীদের জন্য সুখবর! কিউআর টিকিট নিয়ে বড় উদ্যোগ কলকাতা মেট্রোর

শেষ আপডেট: 28 February 2025 19:56

দ্য ওয়াল ব্যুরো: ব্লু লাইন, গ্রিন লাইন-১ ও ২ এবং অরেঞ্জ লাইনের পর এবার পার্পল লাইনে শুরু হল একবারে একাধিক পেপার কিউআর টিকিট কেনার সুবিধা। এতদিন কলকাতা মেট্রোয় (Kolkata Metro) একবার টাকা দিয়ে একটি পেপার কিউআর টিকিট কিনতে পারতেন যাত্রীরা। সেই নিয়ম বদলে একাধিক টিকিট কেনার সুবিধা চালু হল। শুক্রবার অর্থাৎ আজই বিকেল থেকে এই নিয়ম কার্যকর হয়েছে। 

এখন থেকে একজন যাত্রী একবারের লেনদেনে সর্বোচ্চ সাতটি পেপার কিউআর টিকিট (QR Ticket) কিনতে পারবেন। নগদ বা ইউপিআই (UPI) পেমেন্টের মাধ্যমে মেট্রো স্টেশনের বুকিং কাউন্টার থেকে এই টিকিট সংগ্রহ করা যাবে। এতদিন পর্যন্ত প্রতিবার লেনদেনে শুধুমাত্র একটি করে কিউআর টিকিট কেনার অনুমতি ছিল।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, একাধিক কিউআর টিকিট কেনার সুবিধা চালুর পর বুকিং কাউন্টারে অপেক্ষার সময় ও লাইনের দৈর্ঘ্য অনেকটাই কমে গেছে। অন্যান্য লাইনের ক্ষেত্রে অন্তত তাই দেখা গেছে। পার্পল লাইনেও এই নিয়ম চালু হওয়ায় অত্যন্ত খুশি যাত্রীরা। জানা যাচ্ছে, কলকাতা মেট্রোর ডিজিটাল লেনদেনের পরিমাণ ইতোমধ্যেই মোট লেনদেনের ৩০ শতাংশ ছাড়িয়ে গেছে। এই নতুন উদ্যোগের ফলে ডিজিটাল পেমেন্ট আরও জনপ্রিয় হবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।

যতটা সম্ভব ডিজিটাল লেনদেন করতে এবং স্টেশনে ভিড় এড়াতে আগেই অনলাইনে টিকিট কেটে নিতে অনুরোধ করা হয়েছে মেট্রো যাত্রীদের।


```