Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চাকরি থেকে অপসারিত রবীন্দ্রভারতীর প্রাক্তন রেজিস্ট্রার, পাবেন না কোনও অবসরকালীন সুবিধা

বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারক সংস্থা এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠকে তদন্তের রিপোর্ট, সাক্ষীদের বয়ান আর সুবীরের জবাবি চিঠি খতিয়ে দেখে তাঁকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

চাকরি থেকে অপসারিত রবীন্দ্রভারতীর প্রাক্তন রেজিস্ট্রার, পাবেন না কোনও অবসরকালীন সুবিধা

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়

শেষ আপডেট: 13 December 2024 12:36

দ্য ওয়াল ব্যুরো: আর্থিক অনিয়ম-সহ একাধিক অভিযোগ ছিল রবীন্দ্রভারতীর প্রাক্তন রেজিস্ট্রার সুবীর মৈত্র। এবার তাঁকে বরখাস্ত করে দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠার পরপরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছিল। গত ৫ নভেম্বর তদন্তকারী আধিকারিকরা সেই রিপোর্ট জমা দিয়েছিলেন। যাবতীয় তথ্য যাচাই করে, সেই রিপোর্ট খতিয়ে দেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাত দিনের মধ্যে সুবীরকে উত্তর দিতে বলে।

বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারক সংস্থা এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠকে তদন্তের রিপোর্ট, সাক্ষীদের বয়ান আর সুবীরের জবাবি চিঠি খতিয়ে দেখে তাঁকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য এ ব্যাপারে বিবৃতি দিয়ে জানান, প্রাক্তন রেজিস্ট্রার সুবীর মৈত্রকে জরুরি ভিত্তিতে বরখাস্ত করা হচ্ছে। তাই তিনি কোনও রকম অবসরকালীন সুযোগসুবিধা পাবেন না বলেও জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি এও বলা হয়েছে যে বিজ্ঞপ্তিতে সুবীরের কাজের জন্য যে ক্ষতি বিশ্ববিদ্যালয়ের হয়েছে, সে বাবদ ক্ষতিপূরণও তাঁকে দিতে হতে পারে।

প্রসঙ্গত, ক'দিন আগে খবর হয়েছিল তৃণমূলের কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন, ছাত্র এবং শিক্ষাকর্মীদের 'আন্দোলন'-এর জেরে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আশিস সামন্ত।

বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়কে ইমেল করে আশিস নাকি জানিয়েছেন, তাঁকে চলতি বছরের ১৫ জানুয়ারি ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু অনিবার্য কারণে তিনি পদত্যাগ করতে চাইছেন।


```