Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইন্ডোরের মঞ্চে শুধু দিদির ছবি, পোস্টারে-ব্যানারে অভিষেক নেই, তবে বক্তৃতা দেবেন দু'জনেই

বুধ সন্ধেয় দেখা গেল, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মঞ্চ সজ্জার কাজ জোরকদমে চলছে। তবে মঞ্চের ছবিতে শুধুই মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবিতে অভিষেক নেই। কর্মিসভার পোস্টার, ব্যানারে অভিষেকের ছবি থাকছে না। 

ইন্ডোরের মঞ্চে শুধু দিদির ছবি, পোস্টারে-ব্যানারে অভিষেক নেই, তবে বক্তৃতা দেবেন দু'জনেই

নিজস্ব চিত্র

শেষ আপডেট: 26 February 2025 21:50

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবারই দ্য ওয়াল লিখেছিল যে, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের বর্ধিত কর্মিসভায় বক্তৃতা দেবেন শুধু দুজনে। প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পরই মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরা ছাড়া মঞ্চ সঞ্চালনা করতে গিয়ে রাজ্য সভাপতি সুব্রত বক্সী দু-চার কথা বলতে পারেন হয়তো। সে জন্য গুণে গুণে দুটোই ফুলের তোড়ার আয়োজন রাখতে বলা হয়েছে। 

বুধ সন্ধেয় দেখা গেল, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মঞ্চ সজ্জার কাজ জোরকদমে চলছে। তবে মঞ্চের ছবিতে শুধুই মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবিতে অভিষেক নেই। কর্মিসভার পোস্টার, ব্যানারে অভিষেকের ছবি থাকছে না। 

এর আগে শেষবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের বর্ধিত কর্মিসভা হয়েছিল ২০২৩ সালের নভেম্বর মাসে। তার পর থেকে ১ বছর ৩ মাস অতিবাহিত। ঘটনাচক্রে সেই সভাতেও অভিষেকের কোনও ছবি ছিল না। বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ছিলেন না। দিদি জানিয়েছিলেন অভিষেকের চোখে একটি ক্ষত হয়েছে। রক্ত বেরোচ্ছে। হাসপাতালে চিকিৎসা করাতে গিয়েছে। 

ঠিকই জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চোখের কনট্যাক্ট লেন্স এমনভাবে জুড়ে গেছিল যে খুলতে গিয়ে রক্ত বেরিয়ে যায়। তবে সে ব্যতিরেকেও ওই সভার পর থেকে দিদি ও অভিষেকের মতান্তর ও মনান্তরের একটা আপাত ছবি দেখা যায়। যা চলে লোকসভা ভোটের প্রায় দোরগোড়া পর্যন্ত। 

কৌতূহলের বিষয় হল, এবারও যে অভিষেকের ছবি নেই, তা কি কোনও বার্তাবহণ করছে? 

কালীঘাটের ঘনিষ্ঠ সূত্রে বলা হচ্ছে, যে মতান্তরের ক্ষেত্র তৈরি হয়েছিল, তার পুরোটা ঠিক না হলেও কিছু বিষয়ে দুজনেই সহমত হয়েছেন। এ ব্যাপারে গত পক্ষকালে একাধিকবার মমতা-অভিষেকের বৈঠক হয়েছে। মাঝে গত সপ্তাহে একবার আই-প্যাকের প্রতীক জৈনকে ডেকেও কথা বলেছেন দিদি। 

তার পরই নেতাজি ইন্ডোরের মিটিং ডাকা হয়েছে। তাই এই মিটিংয়ে অভিষেক ও মমতার বক্তৃতার মধ্যে একটা তালমিলও দেখা যাবে বলে মনে করা হচ্ছে। দুজনেই সংগঠনের খামতির কথা বলবেন। দুজনেই বেপরোয়াদের উদ্দেশে বার্তা দেবেন। দুজনেই ভোটার তালিকায় ভুতুড়ে ভোট নিয়ে সতর্ক করতে পারেন দলকে।


```