Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতা হাইকোর্টের বিচারপতির নাম করে প্রতারণার অভিযোগ, গোয়েন্দাদের হাতে গ্রেফতার এক

বিচারপতির নাম নিয়ে টেন্ডার পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা তুলছিলেন পবন। সেই অভিযোগের ভিত্তিতেই কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।

কলকাতা হাইকোর্টের বিচারপতির নাম করে প্রতারণার অভিযোগ, গোয়েন্দাদের হাতে গ্রেফতার এক

প্রতীকী ছবি

শেষ আপডেট: 23 March 2025 19:52

দ্য ওয়াল ব্যুরো: হাইকোর্টের (Kolkata High Court) বিচারপতি পরিচয়ে দিয়ে তোলাবাজির (Fraud) অভিযোগ। আইএএস অফিসারকে ফোন করে টাকা তোলার কথা জানতে পেরেই পুলিশে নালিশ হাইকোর্টের রেজিস্ট্রারের। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হতেই পবন পান নামে একজনকে গ্রেফতার করল পুলিশ।

জানা গিয়েছে, বিচারপতির নাম নিয়ে টেন্ডার পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা তুলছিলেন পবন। সেই অভিযোগের ভিত্তিতেই কলকাতা পুলিশের গোয়েন্দা (Kolkata Police Detective Department) বিভাগের হাতে গ্রেফতার হন পবন। 

ডিজিটাল অ্যারেস্ট থেকে ভয়েস ক্লোনিং যত দিন যাচ্ছে, ততই বাড়ছে অনলাইন প্রতারণা। নিত্যদিন প্রতারণার নতুন নতুন কায়দা খুঁজে বের করছে প্রতারকরা। 

এর আগে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নামেও প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা হয়েছিল। 

সে বার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি মেসেজে দেখা যায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টাকা চাইছেন। খুব বেশি নয়, মাত্র ৫০০ টাকা। ওই মেসেজে প্রধান বিচারপতি বলছেন, কলোজিয়ামের বৈঠক রয়েছে কিন্তু তিনি কনৌট প্লেসে আটকে পড়েছেন। ক্যাব ভাড়ার জন্য ৫০০ টাকা পাঠালে সাহায্য হয়। সুপ্রিম কোর্টে পৌঁছেই টাকা ফেরত দিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেন প্রধান বিচারপতি।

তৎকালীন প্রধান বিচারপতির নামে প্রতারণার চেষ্টার ওই মেসেজ ভাইরাল হতেই পদক্ষেপ করে শীর্ষ আদালত। এবার মেসেজে না হলেও কলকাতা হাইকোর্টের বিচারপতির নাম করে সরাসরি আইএএস অফিসারকে ফোন করে টাকা তোলার অভিযোগ উঠল।


```