Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বাঘাযতীনে ফ্ল্যাটের মধ্যে বৃদ্ধার দেহ উদ্ধার, পুলিশের প্রাথমিক অনুমান খুন করা হয়েছে

ক'দিন আগেই বিজয়গড় এলাকার একটি ফ্ল্যাট থেকে ৪১ বছর বয়সি শ্রেয়সী ঘোষ নামে এক মহিলার পচা-গলা দেহ উদ্ধার হয়েছিল।

বাঘাযতীনে ফ্ল্যাটের মধ্যে বৃদ্ধার দেহ উদ্ধার, পুলিশের প্রাথমিক অনুমান খুন করা হয়েছে

প্রতীকী ছবি

শেষ আপডেট: 26 March 2025 16:01

দ্য ওয়াল ব্যুরো: আবার মহিলার দেহ উদ্ধার (Death)। আবারও ঘটনাস্থল দক্ষিণ কলকাতা (Kolkata)। এবার বাঘাযতীনে (Baghajatin) বৃদ্ধার রহস্য মৃত্যু। ফ্ল্যাটের দরজা ভেঙে দেহ উদ্ধার করে পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, খুন (Murder) করা হয়েছে তাঁকে। কে বা কারা ঘটনার নেপথ্যে রয়েছে, তা জানতে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। 

ক'দিন আগেই বিজয়গড় এলাকার একটি ফ্ল্যাট থেকে ৪১ বছর বয়সি শ্রেয়সী ঘোষ নামে এক মহিলার পচা-গলা দেহ উদ্ধার হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি ছিল তাঁকে খুন করা হয়ে থাকতে পারে। দীর্ঘ দিন ওই মহিলাকে দেখা যাচ্ছিল না। পরে দুর্গন্ধ বের হতেই টনক নড়ে স্থানীয়দের। 

এরপরই পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে ফ্ল্যাটের দরজা ভেঙে মহিলার পচা-গলা দেহ উদ্ধার হয়। খুন না আত্মহত্যা তা জানতে পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। অনেকটা একই রকম যেন বুধবারের বাঘাযতীন এবং ক'দিন আগের বিজয়গড়ের ঘটনা।

বাঘাযতীনের ফ্ল্যাটও ভেতর থেকে বন্ধ ছিল। জানলাও খোলা ছিল না। ভেতর থেকে স্থানীয়রা ধোঁয়া বেরোতে দেখে পুলিশে খবর দেন। তখনই তদন্তকারীরা এসে দরজা ভেঙে মালবিকা মৈত্র নামে ৭২ বছরের বৃদ্ধার দেহ উদ্ধার করে। জানা গিয়েছে, ছেলে এবং মা ফ্ল্যাটে একসঙ্গে থাকতেন। কর্মসূত্রে একটি বেসরকারি ব্যাঙ্কে কাজ করেন মৃতার ছেলে। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক অনুমান খুন মনে হলেও তা নিশ্চিত হবে পোস্টমর্টেম রিপোর্ট সামনে এলে।


```