Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বৌবাজারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, নিয়ম না মেনে প্রোমোটারির অভিযোগ

বউবাজারে রামকানাই অধিকারী লেনে বাড়ির ভাঙার কাজ চলাকালীন ঘটনাটি ঘটে।

বৌবাজারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, নিয়ম না মেনে প্রোমোটারির অভিযোগ

শেষ আপডেট: 2 April 2024 14:07

দ্য ওয়াল ব্যুরো: গার্ডেনরিচের ঘটনার পর কেটেছে মাত্র ১৫ দিন। এরই মধ্যে ফের শিরোনামে কলকাতায় বাড়ি ভেঙে পড়ার ঘটনা। এবার উত্তর কলকাতার বৌবাজারে ভেঙে পড়ল পুরনো বাড়ি। নিয়ম না মেনে এলাকায় প্রোমোটারি হচ্ছিল, তারই জেরে বাড়িটি ভেঙে পড়েছে বলে অভিযোগ বাসিন্দাদের।

গার্ডেনরিচে বাড়ি ভেঙে পড়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন বিপত্তি। বউবাজারে রামকানাই অধিকারী লেনে বাড়ির ভাঙার কাজ চলাকালীন ঘটনাটি ঘটে।

মুচিপাড়ার রামকানাই অধিকারী লেনের একটি বাড়ি ভাঙার কাজ চলছিল। সেই কাজের মধ্যেই মঙ্গলবার সকালে পাশের একটি বাড়ির দেওয়াল ধসে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এদিন সকালে হঠাৎ তাঁরা আচমকাই প্রচণ্ড কাঁপুনি অনুভব করেন। খানিকক্ষণের মধ্যে চারিদিক ধুলোয় ঢেকে যায়। তড়িঘড়ি আশেপাশের লোকজন আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন। অভিযোগ, নিয়ম না মেনে বাড়িটি ভাঙা হচ্ছিল, তাতেই দেওয়াল সমেত ঘর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। 

ঘটনাটিকে ঘিরে স্বাভাবিকভাবেই গোটা এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। স্থানীয় কাউন্সিলরের হস্তক্ষেপ দাবি করছেন স্থানীয়রা। কাউন্সিলর বিশ্বরূপ দে বলেন, "আমি আগেও বলেছিলাম যে ভাঙার কাজ খুব সাবধানে করতে হবে। বাড়ি তৈরির জন্য ভাঙা হচ্ছিল। সেক্ষেত্রে বাড়ি ভাঙতে গেলেও নির্দিষ্ট গাইডলাইন পুরসভাকে ঠিক করে দেওয়া উচিত।"

গত ১৭ মার্চ রাতে দক্ষিণ কলকাতার গার্ডেনরিচ এলাকায় একটি নির্মীয়মাণ বহুতল ভেঙে ১২ জনের মৃত্যু হয়। দিন কয়েক আগে দমদমের কাছে বিরাটিরও একটি বাড়ির কার্নিস ভেঙে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলের সকালে উত্তর কলকাতার বৌবাজারের দুর্ঘটনা যেন সেই স্মৃতি উসকে দিল। 


```