Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুলিশের উপস্থিতিতেই হেনস্থার শিকার হচ্ছেন আধিকারিকরা, লালবাজারে চিঠি পাঠালেন ফিরহাদ

মেয়রের কথায়, "চিঠি পাঠানো হয়েছে। পুলিশ কী পদক্ষেপ করে দেখি। তারপরে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।"

পুলিশের উপস্থিতিতেই হেনস্থার শিকার হচ্ছেন আধিকারিকরা, লালবাজারে চিঠি পাঠালেন ফিরহাদ

ফিরহাদ হাকিম।

শেষ আপডেট: 12 July 2024 21:32

দ্য ওয়াল ব্যুরো: গার্ডেনরিচ কাণ্ডের পর থেকে বেআইনি নির্মাণ রুখতে তৎপর হয়েছে পুরসভা। আর এই কাজ করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়তে হচ্ছে পুরসভার আধিকারিকদের। এমনকী পুলিশের উপস্থিতিতেও আধিকারিকদের হেনস্তা করা হচ্ছে বলে অভিযোগ। এ ব্যাপারে এবার লালবাজারে চিঠি পাঠাল কলকাতা পুরসভা।

মেয়র ফিরহাদ হাকিম বলেন, "পুলিশের উপস্থিতিতেই পুরসভার সরকারি আধিকারিকরা হেনস্থার শিকার হচ্ছেন। আমরা পুলিশকে জানিয়েছি। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।"

অনেকের মতে, বিষয়টি প্রকাশ্যে এনে ফিরহাদ এই বার্তাও দিতে চেয়েছেন, পুরসভা বেআইনি নির্মাণ ঠেকাতে তৎপর হলেও বহুক্ষেত্রে পুলিশি নিষ্ক্রিয়তার জেরে তা সম্ভব হচ্ছে না। আবার অনেক ক্ষেত্রে স্থানীয়দের একাংশই বেআইনি নির্মাণে উৎসাহ জোগাচ্ছেন।

মেয়রের কথায়, "চিঠি পাঠানো হয়েছে। পুলিশ কী পদক্ষেপ করে দেখি। তারপরে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।"

একই সঙ্গে শহরের বিভিন্ন সেতুর নীচে জবর দখল করে থাকা মানুষজনকে নাইট শেল্টারে পাঠানোর জন্যও লালবাজারকে জানিয়েছেন মেয়র। তিনি বলেন, শহরের বিভিন্ন জায়গায় নাইট শেল্টার তৈরি করে দেওয়া হয়েছে। যারা ব্রিজের নীচে কিংবা রাস্তায় থাকেন, তাঁদের সেখানে পাঠানোর জন্য পুলিশকে বলা হয়েছে। এতে শহর পরিষ্কার পরিচ্ছন্নও থাকবে।


```