কসবার গণধর্ষণ-কাণ্ড ঘিরে উত্তাল রাজনীতি। গণধর্ষণ-কাণ্ডে প্রতিবাদ জানাতে গিয়ে শনিবার দুপুরে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার-সহ দলীয় নেতা-কর্মীদের গ্রেফতার করে পুলিশ।

সুকান্ত মজুমদার
শেষ আপডেট: 29 June 2025 09:47
দ্য ওয়াল ব্যুরো: কসবার গণধর্ষণ-কাণ্ড ঘিরে উত্তাল রাজনীতি। গণধর্ষণ-কাণ্ডে প্রতিবাদ জানাতে গিয়ে শনিবার দুপুরে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার-সহ দলীয় নেতা-কর্মীদের গ্রেফতার করে পুলিশ। তবে গ্রেফতারের পর তাঁরা স্পষ্ট জানান, পার্সোনাল বেল বন্ডে সই করে জামিন নেবেন না। প্রায় ১৪ ঘণ্টা পর রবিবার সকালে জামিন ছাড়াই লালবাজারের সেন্ট্রাল লকআপ থেকে ছাড়া পান সুকান্ত-সহ অন্যান্য নেতারা।
জামিন প্রত্যাখান আন্দোলনের পথেই হাঁটে বিজেপি নেতৃত্ব। সুকান্ত বলেন, “এই রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই। পুলিশকে দিয়ে সরকার গণতন্ত্রকে দমন করছে। তাই আমরা জানিয়ে দিয়েছিলাম, কোনও সই করব না, কোনও বন্ডে সই করে মুক্তি নেব না। রাজ্যজুড়ে এই আন্দোলন চলবে।”
#rel
তাঁর দাবি, পুলিশ প্রথমে বেল বন্ডে সই করতে বলে, কিন্তু তাঁরা তা প্রত্যাখ্যান করেন। পরে পুলিশই জানায়, সই ছাড়াই তাঁরা বেরোতে পারেন। সুকান্তর অভিযোগ, “আমাদের কেন ধরা হল, পুলিশের কাছে তার কোনও উত্তর নেই। কারণই নেই। শুধুমাত্র রাজনৈতিক রণনীতি হিসেবে আমাদের আটক করা হয়েছিল।”
সুকান্ত আরও বলেন, “৩২ জন বিজেপি কর্মী-কর্মী সম্মিলিতভাবে এই জামিন প্রত্যাখান আন্দোলনে শামিল হয়েছিলেন। আমরা দেখতে চাই, পুলিশ বেশি শক্তিশালী না রাজ্যের জনগণের জন্য লড়তে থাকা বিজেপি-র কার্যকর্তারা। গ্রেফতার করলেই আমরা সই করব না, সেটা পরিষ্কার করে দিচ্ছি।”