Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এলাকার যুবক খুনে থমথমে তেলেঙ্গাবাগান, তদন্তে পুলিশ, ফরেন্সিক

দ্য ওয়াল ব্যুরো: মদ খেয়ে বন্ধুদের সঙ্গে গোলমালের কারণে হাতাহাতি, নাকি অন্য শত্রুতার জের খুন, জানার চেষ্টা করছে উল্টোডাঙ্গা থানার পুলিশ। ফরেনসিক বিশেষজ্ঞরাও ঘটনাস্থলে এসে নমুনা সংগ্রহ করেছেন। ঘটনাস্থলে একটি বিয়ারের বোতল পাওয়া গেছে। তেলেঙ্গা

এলাকার যুবক খুনে থমথমে তেলেঙ্গাবাগান, তদন্তে পুলিশ, ফরেন্সিক

শেষ আপডেট: 31 January 2022 08:48

দ্য ওয়াল ব্যুরো: মদ খেয়ে বন্ধুদের সঙ্গে গোলমালের কারণে হাতাহাতি, নাকি অন্য শত্রুতার জের খুন, জানার চেষ্টা করছে উল্টোডাঙ্গা থানার পুলিশ। ফরেনসিক বিশেষজ্ঞরাও ঘটনাস্থলে এসে নমুনা সংগ্রহ করেছেন। ঘটনাস্থলে একটি বিয়ারের বোতল পাওয়া গেছে। তেলেঙ্গাবাগানের ঘটনায় এলাকা এখন থমথমে। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। উল্টোডাঙ্গার আয়কর ভবনের পাশের রাস্তা দিয়ে সোজা বল্লভপুকুর। বস্তি এলাকা। সেখানকারই বাসিন্দা লোকনাথ দত্ত (৩২)। এলাকার লোকজন জানাচ্ছেন, ভোর চারটে নাগাদ গোলমাল হয়। আহত লোকনাথকে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়রা জানাচ্ছেন, যখন ঘটনাটি ঘটেছে তাঁরা সেভাবে কিছুই দেখতে পাননি। তবে চিৎকার চেঁচামেচি তাঁরা শুনতে পেয়েছিলেন। স্থানীয় ক্লাব সংগ্রামী-র কালীপুজো হচ্ছিল। সেই প্যান্ডেলের পিছনে একটি টিনের ঘরের পাশে ভ্যানরিকশা রাখা হত। সেখানেই পড়ে ছিল লোকনাথ। মৃতের বাবা দুলাল দত্ত বললেন, 'কাল রাতে বিয়ে বাড়িতে নেমন্তন্ন খেতে যাচ্ছে বলে বেরিয়েছিল। রাতেই ফিরে আসার কথা। কিন্তু ভোররাতে আমার মেজো ছেলে ফোন করে জানায় ছোট ছেলেকে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।' মা অনিতা দত্ত কান্নায় ভেঙে পরে বললেন, 'চারজন ছিল। একজন ধরা পড়েছে। ওকে চাপ দিলেই সবটা বেরিয়ে আসবে।' স্থানীয় বাসিন্দা সুমন দাসের বক্তব্য, 'খুবই মর্মান্তিক ঘটনা। মদ খেয়ে বন্ধুদের সঙ্গে ঝামেলা হয়েছে। ধাক্কাধাক্কির সময়ে পড়ে গিয়েই সম্ভবত আঘাত লাগে।' লোকনাথের গায়ে কোনও আঘাত ছিল না। তবে ভ্যানের ওপর কয়েক ফোঁটা রক্তের দাগ মিলেছে। ঘটনায় লোকনাথেরই বন্ধু গোপাল ভাদুড়ির নাম উঠে এসেছে। তাঁকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, ধাক্কাধাক্কির জেরে পড়ে যান লোকনাথ। আর তার জেরেই মৃত্যু। গোপাল ভাদুড়িকে আটক করেছে পুলিশ। লোকনাথের দাদার বন্ধু রনি দাস বললেন, 'ঠান্ডা মাথায় খুন বলে মনে হয় না। বন্ধুদের মধ্যে ঝামেলা। ধাক্কাধাক্কি। তার জেরে বেকায়দায় পরে গিয়েই এই ঘটনা।' বাবার সঙ্গে ফুটপাথে হোটেল চালাতেন লোকনাথ। দুবছর হল বিয়ে হয়েছে। স্ত্রীর না পুজা দত্ত। ২৬ দিনের শিশু সন্তান রয়েছে। স্ত্রী শোকে মুহ্যমান। এলাকায় নিরীহ ছেলে হিসেবেই পরিচিত লোকনাথ। আচমকা মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিন কালীপুজো উপলক্ষে এলাকার লোকজনকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল। বারোশো জনের সেই খাবার একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে দিয়ে দেওয়া হয়েছে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'  

```