Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

নিউটাউনে ব্যবসায়ীকে গুলি করে খুন! গ্রেফতার ব্যবসায়িক সঙ্গী

রফিকুলকে গ্রেফতারের করার পর তাকে জেরা করছে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ। সূত্রের খবর একসঙ্গে দুজনে ব্যবসা শুরু করেছিল রফিকুল ও নাজিমুদ্দিন। পরিবারের দাবি, কয়েক ধরে দুজনের মধ্যে রেষারেষি শুরু হয়েছিল।

নিউটাউনে ব্যবসায়ীকে গুলি করে খুন! গ্রেফতার ব্যবসায়িক সঙ্গী

নিউটাউনে ব্যবসায়ীকে গুলি করে খুন!

শেষ আপডেট: 1 September 2024 13:57

দ্য ওয়াল ব্যুরো: নিউটাউন ইকো পার্কে সামনে ব্যবসায়ীকে গুলি করে খুনে ঘটনায় নিহতের ব্যবসায়িক সঙ্গীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম রফিকুল ইসলাম ওরফে পরাগ। পুলিশের অনুমান, রফিকুল সুপারি কিলার দিয়ে ব্যবসায়ী নাসিমুদ্দিন খানকে খুন করিয়েছে। 

রফিকুলকে গ্রেফতারের করার পর তাকে জেরা করছে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ। সূত্রের খবর একসঙ্গে দুজনে ব্যবসা শুরু করেছিল রফিকুল ও নাজিমুদ্দিন। পরিবারের দাবি, কয়েক ধরে দুজনের মধ্যে রেষারেষি শুরু হয়েছিল। পুলিশ ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করার কাজে নেমেছে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ।

নিহত নাসিমুদ্দিন খানের বাড়ি ভাঙড়ে। ইটের ব্যবসায়ী নাসিমুদ্দিন শনিবার রাতে ইকো পার্কের সামনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখনই তাঁর উপর দুষ্কৃতী হামলা হয়।

প্রত্যক্ষদর্শী জানিয়েছিলেন, নাজিমুদ্দিন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময়ে বাইকে করে দুই দুষ্কৃতী এসে তার উপর গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। 

নাজিমুদ্দিনের মৃত্যু পরে তাঁর পরিবার দাবি করে যে, ব্যবসায়িক কারণেই ঘটনা ঘটেছে। সেই সূত্র ধরে তদন্ত নামে পুলিশ। তার পরেই রফিকুল ওরফে পরাগকে গ্রেফতার করে। 

এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত। বাসিন্দারা বলছেন, শনিবার রাতে যেভাবে ব্যবসায়ীকে গুলি করা হল, তারপরে তো রাস্তা দিয়ে হাঁটাচলা করাও যথেষ্ট ঝুঁকির। কারণ, রাতের দিকে ইকো পার্কের ওই এলাকায় এমনিতেই লোকজন কম থাকেন। জায়গাটিও খুব সুরক্ষিত নয় বলে দাবি। ফলে শনিবারের রাতের ঘটনার পর কার্যত নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয়রা।


```