Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

বইমেলায় নতুন থ্রিলার ‘দুঃসাহসের ইজারা’, যুগ্ম-কলমে গৌতম ভট্টাচার্য ও দেবারতি মুখোপাধ্যায়

বই প্রকাশের পরে পাঠক-লেখকদের মধ্যে সরাসরি কথা বলার একটি পর্বও অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত দর্শকরা গোয়েন্দা সাহিত্য ও বইয়ের বিষয়বস্তু নিয়ে প্রশ্ন করেন। ‘দুঃসাহসের ইজারা’ বইটির বাজারমূল্য ৩২৫ টাকা। দোকান ও অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাবে বইটি (New Thriller Book)।

বইমেলায় নতুন থ্রিলার ‘দুঃসাহসের ইজারা’, যুগ্ম-কলমে গৌতম ভট্টাচার্য ও দেবারতি মুখোপাধ্যায়

বই প্রকাশ।

শেষ আপডেট: 3 February 2025 15:39

দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক কলকাতা বইমেলার ৪৮তম সংস্করণে দীপ প্রকাশন প্রকাশ করল তাদের নতুন থ্রিলার উপন্যাস ‘দুঃসাহসের ইজারা’। সাংবাদিক-লেখক গৌতম ভট্টাচার্য এবং সাহিত্যিক দেবারতি মুখোপাধ্যায় যুগ্মভাবে উপন্যাসটি লিখেছেন।

বই প্রকাশের আগে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভার নাম, 'প্রাইভেট ডিটেকটিভ: শুধুই গল্পে?' আলোচনায় ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্বরা— আইপিএস কর্মকর্তা সুখেন্দু হীরা (ডিআইজি, সিকিউরিটি), লেখক ও উদ্যোগপতি সত্যম রায়চৌধুরী, গায়ক-গীতিকার অনিন্দ্য চট্টোপাধ্যায় (চন্দ্রবিন্দু), পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী, সাংবাদিক-চিত্রনাট্যকার প্রতীম ডি গুপ্ত এবং জনপ্রিয় অভিনেতা বিশ্বনাথ বসু। আলোচনা পর্বে গল্প-সাহিত্য ও সিনেমায় গোয়েন্দাদের উপস্থাপনা এবং তা সমাজের অপরাধবোধ ও তদন্তের ধারণাকে কীভাবে প্রভাবিত করে—এই বিষয়গুলো উঠে আসে।

‘দুঃসাহসের ইজারা’ এক ব্যতিক্রমী থ্রিলার, যার কাহিনি আবর্তিত হয়েছে ভারতের ব্যাঙ্কিং জগতের অশান্ত প্রেক্ষাপটে। ব্যাঙ্ক ম্যানেজারদের রহস্যজনক নিখোঁজ হয়ে যাওয়া ও ভয়াবহ অপরাধের জট খুলতে এক চাঞ্চল্যকর তদন্তের সূচনা হয়। এই উপন্যাসে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে সংঘটিত ভয়াবহ দুর্নীতি, প্রতারণা এবং ষড়যন্ত্রের পর্দা উন্মোচিত হয়েছে। পাশাপাশি, প্রিয়জনকে হারিয়ে মধ্যবিত্ত পরিবারের অসহায়তা, আইনি জটিলতা, পুলিশের গাফিলতি ও সমাজের নির্লিপ্ততা তুলে ধরা হয়েছে।

গৌতম ভট্টাচার্য বলেন, 'মানুষের মনস্তত্ত্ব ও জটিল রহস্য সমাধানের কৌশল সম্পর্কে জানার কৌতূহল থেকেই এই গল্পের জন্ম। মানব স্বভাবের অন্ধকার দিকগুলো তুলে ধরার পাশাপাশি পাঠকদের কাছে এই গল্পকে রুদ্ধশ্বাস এবং বুদ্ধিদীপ্ত করে তুলতে চেয়েছি।' লেখিকা দেবারতি মুখোপাধ্যায় বলেন, 'এই বইটি লেখার অভিজ্ঞতা ছিল অত্যন্ত গভীর। ব্যক্তিগত গোয়েন্দাদের জগৎ, তাঁদের নৈতিক সংকট ও তদন্তের জটিলতা— এই সবকিছুই আমাকে এক নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে। আশা করি, পাঠকরা শুধু রহস্যের মোড়ক উপভোগ করবেন না, বরং এই চরিত্রগুলোর সামাজিক গুরুত্ব নিয়েও ভাববেন।'

দীপ প্রকাশনের কর্ণধার শংকর মণ্ডল বলেন, 'আমাদের পাঠকদের জন্য আমরা সবসময় বৈচিত্র্যময় বই প্রকাশের চেষ্টা করি। দুঃসাহসের ইজারা আমাদের থ্রিলার সাহিত্যের ভাণ্ডারে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এই বই প্রকাশের উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সাহিত্য, রহস্য এবং বাস্তব জীবনের অভিজ্ঞতা মিলিয়ে আমরা এক অনন্য সন্ধ্যার স্বাদ পেয়েছি। আমরা আশা করি, এই উপন্যাস শুধু পাঠকদের থ্রিলারের স্বাদ দেবে না, বরং সমাজ ও মানব চরিত্রের জটিলতা নিয়েও ভাবাবে।

বই প্রকাশের পরে পাঠক-লেখকদের মধ্যে সরাসরি কথা বলার একটি পর্বও অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত দর্শকরা গোয়েন্দা সাহিত্য ও বইয়ের বিষয়বস্তু নিয়ে প্রশ্ন করেন। ‘দুঃসাহসের ইজারা’ বইটির বাজারমূল্য ৩২৫ টাকা। দোকান ও অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাবে বইটি।


```