Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

তৃণমূল ভবনে নয়া নিয়ম, কিউআর কোড স্ক্যান করেই পার্টি অফিসে ঢুকতে হবে সাংবাদিকদের

ওই কিউআর কোড স্ক্যান গুগল লেন্স থেকে স্ক্যান করলেই একটি ফর্ম চলে আসবে ফোনে। যেখানে সাংবাদিকরা নিজেদের ও সংবাদমাধ্যমের নাম লিখবেন। 

তৃণমূল ভবনে নয়া নিয়ম, কিউআর কোড স্ক্যান করেই পার্টি অফিসে ঢুকতে হবে সাংবাদিকদের

তৃণমূল ভবনে সাংবাদিকদের জন্য কিউআর কোড

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 27 December 2025 21:28

দ্য ওয়াল ব্যুরো: এতদিন ছবিটা অন্য রকম ছিল। রেজিস্টারে নাম লিখে তারপর তৃণমূল ভবনে ঢুকতে পারতেন সাংবাদিকরা। সেভাবেই চলছিল। তবে শনিবারের চিত্রটা ভিন্ন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংবাদিক বৈঠক করবেন। তার আগে ভবনে ঢুকতে গিয়ে সাংবাদিকদের চোখে পড়ল, গেটের দুটি থামে কিউআর কোড সেঁটে দেওয়া হয়েছে। যা স্ক্যান করে সাংবাদিকরা তাঁদের প্রয়োজনীয় তথ্য দিয়ে ফিলআপ করতে পারবেন, এবং তৃণমূল ভবনে ঢুকবেন।

ওই কিউআর কোড স্ক্যান গুগল লেন্স থেকে স্ক্যান করলেই একটি ফর্ম চলে আসবে ফোনে। যেখানে সাংবাদিকরা নিজেদের ও সংবাদমাধ্যমের নাম লিখবেন। পাশাপাশি লিখতে হবে কোন বিটে তিনি কাজ করেন, ফোন নম্বর, ইত্যাদি। এই তথ্য দিয়ে দিলেই সংশ্লিষ্ট সাংবাদিকের নাম রেজিস্টার হয়ে যাবে। যার ফলে আলাদা করে আর খাতায় বা রেজিস্টার ডায়রিতে আলাদা করে লেখার প্রয়োজন পড়ছে না।

তৃণমূলের তরফে বলা হচ্ছে, প্রথমত, এই কিউআর কোডে স্ক্যান করে ফিলআপের ফলে সময় নষ্ট বা আলাদা করে কোনও ঝুটঝামেলা হবে না। দ্বিতিয়ত, অবাঞ্ছিত কেউ ঢুকে পড়তে পারবেন না, যে কারণে নিরাপত্তার বিশিয়টা নিশ্চিত করা যাবে। এখানে বলে রাখা দরকার, স্ক্যানিংয়ের এই গোটা প্রক্রিয়াটাই তৃণমূলের মিডিয়া সেলের মস্তিষ্কপ্রসূত।

তবে এই নিয়ম বা প্রক্রিয়া শুধু যে শনিবারের জন্য, তা নয়। এর পর থেকে প্রতিদিনই এই নিয়ম মেনে সাংবাদিকরা ভিতরে ঢুকবেন।


```