Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

টোটো চালকদের জন্য নয়া নির্দেশিকা, নিউটাউন কাণ্ডের পর নড়েচড়ে বসল বিধাননগর কমিশনারেট

টোটো চালকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল বিধাননগর কমিশনারেট। এবার রাস্তায় টোটো নামানোর আগে চালকদের নাম, ঠিকানা-সহ যাবতীয় তথ্য জমা দিতে হবে সংশ্লিষ্ট থানায়।

টোটো চালকদের জন্য নয়া নির্দেশিকা, নিউটাউন কাণ্ডের পর নড়েচড়ে বসল বিধাননগর কমিশনারেট

টোটো

শেষ আপডেট: 12 February 2025 14:44

দ্য ওয়াল ব্যুরো: টোটো চালকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল বিধাননগর কমিশনারেট। এবার রাস্তায় টোটো নামানোর আগে চালকদের নাম, ঠিকানা-সহ যাবতীয় তথ্য জমা দিতে হবে সংশ্লিষ্ট থানায়। শুধু তাই নয়, পুলিশ ভেরিফিকেশন হওয়ার পর ক্লিয়ারেন্স সার্টিফিকেট মিললে তবেই রাস্তায় নামানো যাবে টোটো।

নিউটাউনে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ-খুনে টোটো চালকের গ্রেফতারির পর টনক নড়ল পুলিশের। রাজ্য পুলিশের Www. Pcc. Wb. Gov. In ওয়েবসাইটে অনলাইনে রিক্সাচালকদের আধার কার্ড, ইমেইল আইডি নাম দিয়ে নথিভুক্ত করতে হবে।

বিধান নগর পুলিশ কমিশনারেটের এলাকায় প্রতিদিন প্রায় ১০ থেকে ১২ হাজার রিক্সা চলাচল করে। এই সমস্ত চালকদের কোনও তথ্য এতদিন পুলিশের কাছে ছিল না। আর তাই রাজ্য পুলিশের ওয়েবসাইটের মাধ্যমে প্রতিটি রিক্সাচালকদের যাবতীয় তথ্য সংগ্রহ করা শুরু হচ্ছে।

জানা যাচ্ছে, চলতি মাসের মধ্যেই এই কাজ শেষ হয়ে যাবে। বেশিরভাগ রিক্সাচালকই ভিন রাজ্য থেকে এই সমস্ত এলাকায় থেকে রিকশা চালান। ভবিষ্যতে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যই এহেন পদক্ষেপ।

বস্তুত, গত শুক্রবার কিশোরীর অর্ধনগ্ন দেহ উদ্ধার করা হয়েছিল নিউ টাউনের এক জঙ্গল এলাকা থেকে। রবিবার সেই ঘটনায় অভিযুক্ত টোটো চালককে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, নাবালিকার যৌন হেনস্থা করেছেন তিনি। তার পর তাঁকে খুন করে দেহ ফেলে দিয়েছেন জঙ্গলে। এর পরই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। ওয়াকিবহাল মহল মনে করছে, সেই কারণেই তড়িঘড়ি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিধাননগর কমিশনারেটের তরফে।


```