Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

আবর্জনায় ফেলে যাওয়া বালতির ভিতর সদ্যোজাত! তপসিয়ায় চাঞ্চল্যকর ঘটনা

আবর্জনার স্তূপে একটি বালতি রাখা ছিল। এদিন সকালে তার ভিতর থেকেই ওই সদ্যোজাতকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে।

আবর্জনায় ফেলে যাওয়া বালতির ভিতর সদ্যোজাত! তপসিয়ায় চাঞ্চল্যকর ঘটনা

ফাইল ছবি

শেষ আপডেট: 2 May 2025 15:42

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ নোংরা ফেলে যায় ওই এলাকায়। বর্তমানে সেটি আবর্জনার স্তূপে (Garbage) পরিণত হয়েছে। তপসিয়া (Tapsia) এলাকার সেই আবর্জনার স্তূপ থেকেই এক সদ্যোজাতকে (New Born) উদ্ধার করা হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। কে বা কারা তাকে ওই আবর্জনায় ফেলে গেল তা খোঁজ শুরু করেছে পুলিশ। 

তপসিয়ার রায়চরণ পাল লেনে ওই আবর্জনার স্তূপে একটি বালতি রাখা ছিল। এদিন সকালে তার ভিতর থেকেই ওই সদ্যোজাতকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। তাঁরা এসে শিশুটিকে উদ্ধার করে নিয়ে যায়। পুলিশের প্রাথমিক অনুমান, গভীর রাতে বা ভোরের দিকে কেউ বা কারা তাকে এসে এখানে ফেলে দিয়ে গেছিল। 

প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ এক যুগলের কথা জানিয়েছে পুলিশকে। জানা গেছে, বাইকে করে এসে ওই দু'জন একটি বালতি নামিয়ে যায় আবর্জনার স্তূপে। সন্দেহ, শিশুটি হয়তো তাদেরই হবে। ঘটনার নেপথ্যে কে বা কারা, তা জানতে শুরু হয়েছে তদন্ত। এলাকার বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

যে যুগলের কথা পুলিশ জানতে পেরেছে তাঁদের খোঁজ ইতিমধ্যে শুরু হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ওই যুগল কোথা থেকে এসেছিল, কোন দিকে গেছে, সব জানার চেষ্টায় পুলিশ। স্থানীয় কোনও হাসপাতাল এই কাণ্ডের সঙ্গে জড়িত কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। 


```