Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

Netaji Jayanti: নেতাজির প্রিয় তেলেভাজার দোকানের বয়স হল ১০৭, আজও বহন করছে ইতিহাসের স্মৃতি

Netaji Subhas Chandra Bose Jayanti:

Netaji Jayanti: নেতাজির প্রিয় তেলেভাজার দোকানের বয়স হল ১০৭, আজও বহন করছে ইতিহাসের স্মৃতি

নেতাজির প্রিয় চপের দোকান।

শেষ আপডেট: 23 January 2025 12:55

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার বিধান সরণির প্রান্তে দাঁড়িয়ে থাকা ১০৭ বছরের পুরনো একটি তেলেভাজার দোকান আজও বয়ে নিয়ে চলেছে ইতিহাসের গৌরবময় অধ্যায়। স্থানীয়রা এক নামে চেনে এটিকে, নেতাজির তেলেভাজার দোকান। কথিত আছে, স্বাধীনতা সংগ্রামের সময় নেতাজি সুভাষ চন্দ্র বসু এখানে এসে তেলেভাজা খেতেন। দোকানের বর্তমান কর্ণধার সুধাংশু কুমার গুপ্তা জানান, তাঁর ঠাকুরদা খেঁদু সাউয়ের সঙ্গে নেতাজির পরিচয় ছিল এবং প্রায়ই তিনি এখানে আসতেন। দেশনায়কের স্মৃতিকে সম্মান জানিয়ে আজও প্রতি বছর তাঁর জন্মদিনে বিনামূল্যে তেলেভাজা বিতরণ করা হয়।

Photo

সাদামাঠা দোকানে স্বাদে ভরপুর তেলেভাজা

১৯১৮ সালে প্রতিষ্ঠিত এই দোকানে প্রতিদিনই পাওয়া যায় নানা স্বাদের মুখরোচক তেলেভাজা, যা আজও পুরনো ঐতিহ্যকে ধরে রেখেছে। অত্যন্ত সুলভ মূল্যে এখানে পাওয়া যায় আলুর চপ, ফুলুরি, ধোকা বরফি, পেঁয়াজি, বেগুনি, ভেজিটেবল চপ, পনির চপ-সহ আরও নানা স্বাদের খাবার।

Photo

শুধু ঐতিহ্যবাহী পদ নয়, সময়ের সঙ্গে তাল মিলিয়ে এখানে তৈরি হয় ক্যাপসিকাম চপ, মাশরুম চপ, এমনকি চাউমিন চপের মতো ভিন্নধর্মী তেলেভাজাও। প্রতিদিনের দাম ৫ টাকা থেকে ১৫ টাকার মধ্যেই থাকে, যা স্বল্প খরচে রসনার তৃপ্তি দেয় শহরবাসীকে।

নেতাজির স্মৃতিবিজড়িত অজানা ইতিহাস

সুধাংশু গুপ্তা জানান, তাঁর প্রপিতামহ খেঁদু সাউ যখন দোকানটি শুরু করেন, তখন এটি শুধু খাবারের জায়গা ছিল না, বরং তথ্য আদান-প্রদানেরও অন্যতম কেন্দ্র হয়ে উঠেছিল। সেই সময় যোগাযোগ ব্যবস্থা দুর্বল থাকায়, দেশপ্রেমী বিপ্লবীদের কাছে এই দোকান হয়ে উঠেছিল গোপন তথ্য সংগ্রহের আশ্রয়স্থলও।

Photo of telebhaja

স্কটিশ চার্চ কলেজের ছাত্র সুভাষচন্দ্র বসুর সঙ্গেও পরিচয় হয়েছিল এই দোকানের মাধ্যমে। নেতাজি ও অন্যান্য দেশপ্রেমীরা এখানে বসেই চলাতেন নানান গুরুত্বপূর্ণ আলোচনা, আর সেই আড্ডার সঙ্গী ছিল মুড়ি আর গরম গরম তেলেভাজা।

নেতাজির সম্মানে আজও বহমান ঐতিহ্য

১৯৪২ সালে খেঁদু সাউ নেতাজির প্রতি সম্মান জানিয়ে তাঁর জন্মদিনে বিনামূল্যে তেলেভাজা বিতরণের উদ্যোগ নেন, তা অনেক বছর পরেও অব্যাহত। দোকানের সামনে স্থাপিত হয়েছে নেতাজির একটি ছবি, যা পথচারীদের স্মরণ করিয়ে দেয় এক মহান নেতার স্মৃতি।

Photo

১০০ বছরেরও বেশি সময় ধরে ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী এই দোকান শুধুই একটি খাবারের জায়গা নয়, এটি যেন বাঙালির আবেগ, নেতাজির স্মৃতি আর দেশপ্রেমের এক নিদর্শন।


```