Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিউটাউনে ঘরে ঢুকে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার প্রতিবেশী কাকা

পরিবারের অভিযোগ, বাড়িতে বেশিরভাগ সময় একাই থাকত ১৬ বছরের ওই কিশোরী। মাঝে মধ্যেই ঘরে ঢুকে পড়ত প্রতিবেশী কাকা সঞ্জয় হালদার।

নিউটাউনে ঘরে ঢুকে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার প্রতিবেশী কাকা

প্রতীকী ছবি

শেষ আপডেট: 5 October 2024 12:38

দ্য ওয়াল ব্যুরো: বাড়িতে নাবালিকা একাই ছিল। সেই সুযোগেই প্রতিবেশী কাকা বাড়িতে ঢুকে ধর্ষণ করেছে। এমনই অভিযোগে উত্তাল নিউটাউন। উত্তেজিত স্থানীয়রা অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায়। পুলিশ আসলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। 

কলকাতার নাকের ডগায় খাস নিউটাউনের যাত্রাগাছির বিবেকানন্দ পল্লি এলাকার ঘটনা। পরিবারের অভিযোগ, বাড়িতে বেশিরভাগ সময় একাই থাকত ১৬ বছরের ওই কিশোরী। মাঝে মধ্যেই ঘরে ঢুকে পড়ত প্রতিবেশী কাকা সঞ্জয় হালদার।

শুক্রবার ওই কিশোরী মাকে জানায় একা পেয়ে সঞ্জয় হালদার তাকে ধর্ষণ করেছে। এর পরপরই পরিবার নাবালিকার মেডিক্যাল পরীক্ষা করায়। গোটা ঘটনা জানাজানি হতে বেশি সময় লাগেনি। উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায়। 

খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় নিউটাউন থানার পুলিশ। ক্ষিপ্ত স্থানীয়রা তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। শেষে বাড়ি থেকেই অভিযুক্ত সঞ্জয় হালদারকে গ্রেফতার করে পুলিশ। 

নাবালিকার মায়ের কথায়, ‘আমরা সকালে কাজের জন্য বেরিয়ে যাই। মেয়ে বাড়িতে তখন একাই থাকে। মাঝে মধ্যেই সঞ্জয় বাড়িতে ঢুঁ মারত। এদিনও বাড়িতে ঢুকে মেয়ের মুখ চাপা দিয়ে তাকে ধর্ষণ করে। এমনকি মেয়েকে হুমকি দেওয়া হয়, যদি কাউকে সব কথা বলে দেওয়া হয় তাহলে মুখে অ্যাসিড ছুড়ে মারবে। সেই ভয়েই মেয়ে মুখ বন্ধ করেছিল। পরে গোটা ব্যাপারটা আমায় জানায়।’


```