Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

ধর্মতলায় নওসাদদের সভা ঘিরে সংশয়, সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ রাজ্যের

বৃহস্পতিবার এই মামলার চূড়ান্ত শুনানিতে রাজ্য অবশ্য এই সভার স্থান নিয়ে বিরোধিতা করেছিল।

ধর্মতলায় নওসাদদের সভা ঘিরে সংশয়, সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ রাজ্যের

শেষ আপডেট: 19 January 2024 12:16

দ্য ওয়াল ব্যুরো: ২১ জানুয়ারি ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চেয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছিল আইএসফ। কলকাতা হাইকোর্টে বিচারপতি জয় সেনগুপ্ত বৃহস্পতিবার  শর্তসাপেক্ষে কঅনুমোদন দিয়েছিলেন। সেই নির্দেশকেই চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চ এর দ্বারস্থ রাজ্য। সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ এর আবেদন রাজ্যের।

রাজ্যের যুক্তি, ওই দিন ভিনটেজ কার র‍্যালি এবং এসইউসিআই -এর মিছিল রয়েছে। এছাড়াও কলকাতা পুলিশের ম্যারাথনের কর্মসূচি আছে। তাই রামলীলা ময়দানে অথবা রানি রাসমণি বা যেকোনও ইনডোর স্টেডিয়ামে সভা করুক আইএসফ।

মামলা দায়ের এর অনুমোদন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। শুক্রবার শুনানি হতে পারে। ফলে নওসাদদের ধর্মতলার সভা ঘিরে সংশয় তৈরি হল।

বৃহস্পতিবার এই মামলার চূড়ান্ত শুনানিতে রাজ্য অবশ্য এই সভার স্থান নিয়ে বিরোধিতা করেছিল। বক্তব্য ছিল, দলীয় অনুষ্ঠান করার অধিকার সব দলের আছে, কিন্তু স্থান নির্বাচন তারা নিজেরা করতে পারে না। যে জায়গায় সভা করার আর্জি জানানো হয়েছে তার কাছেই শহিদ মিনার রয়েছে। এছাড়া ইডেন গার্ডেনের সামনেও বিস্তীর্ণ এলাকা রয়েছে। এন্টালির রামলীলা ময়দানেও সভা হতে পারে।

হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত অবশ্য শর্তসাপেক্ষে সভা করার অনুমতি দিয়েছিলেন।  আদালত জানিয়েছিল, দুপুর আড়াইটে থেকে সাড়ে ৪টে পর্যন্ত সভা করতে হবে আইএসএফ-কে, তবে ১০০০ লোক নিয়ে। এছাড়া ১৫ ফুট বাই ১৫ ফুট হবে অস্থায়ী মঞ্চ। এই সভা যেন অন্য কোনও অনুষ্ঠানের সমস্যা না করে সেটাও দেখতে হবে নওসাদদের। আদালত এও জানায়, আইএসএফ ১৫টি গাড়ি ব্যবহার করতে পারবে তবে রাস্তার একটা দিক খোলা রাখতে হবে গাড়ি চলাচলের জন্য। 

এছাড়া বিচারপতি আরও বলেছিলেন, সভাস্থল চত্বরে নিরাপত্তা দেবে পুলিশই, তবে ভলেন্টিয়ার রাখতে হবে আইএসএফ-কে। পাশাপাশি তাদের ভিডিওগ্রাফিও করতে হবে। 


```