Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তৃণমূলের একুশের সভা স্থানে নওশাদকে মঞ্চ বাঁধার অনুমতি দিল না হাইকোর্ট, ধাক্কা খেল আইএসএফ

২১ জানুয়ারি ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে মঞ্চ তৈরি করে মাইক বেঁধে সভা করতে পারবে না আইএসএফ। এ ব্যাপারে সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

তৃণমূলের একুশের সভা স্থানে নওশাদকে মঞ্চ বাঁধার অনুমতি দিল না হাইকোর্ট, ধাক্কা খেল আইএসএফ

শেষ আপডেট: 19 January 2024 15:38

দ্য ওয়াল ব্যুরো: ২১ জানুয়ারি ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে মঞ্চ তৈরি করে মাইক বেঁধে সভা করতে পারবে না আইএসএফ। এ ব্যাপারে সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

নওসাদদের দাবি মেনে আইএসএফকে সভা করার অনুমতি দিয়েছিলেন কলকাতা হাইকোর্টে বিচারপতি জয় সেনগুপ্ত।  বৃহস্পতিবার সিঙ্গল বেঞ্চের  শর্তসাপেক্ষে দেওয়া সেই অনুমোদন খারিজের দাবিতে এদিন ডিভিশন বেঞ্চ এর দ্বারস্থ হয় রাজ্য। 

রাজ্যের যুক্তি, ওই দিন ভিনটেজ কার র‍্যালি এবং এসইউসিআই -এর মিছিল রয়েছে। এছাড়াও কলকাতা পুলিশের ম্যারাথনের কর্মসূচি আছে। তাই রামলীলা ময়দানে অথবা রানি রাসমণি বা যেকোনও ইনডোর স্টেডিয়ামে সভা করুক আইএসফ।

রাজ্যের আর্জি মেনে প্রধান বিচারপতির বেঞ্চ, ২১ জানুয়ারি ধর্ণতলায় আইএসএফের সভার অনুমতি খারিজ করে জানিয়েছেন, রাজ্যের ঠিক করে দেওয়া জায়গাতেই সভা করতে হবে আইএসএফকে। 

একই সঙ্গে আদালত জানিয়েছে, রাস্তা আটকে সভা করা যাবে না। পরে এ ব্যাপারে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, নেতাজি ইন্ডোরে সভা করতে হবে আইএসএফকে।

এদিন মামলার শুনানিতে রাজ্যের বক্তব্য ছিল, দলীয় অনুষ্ঠান করার অধিকার সব দলের আছে, কিন্তু স্থান নির্বাচন তারা নিজেরা করতে পারে না। যে জায়গায় সভা করার আর্জি জানানো হয়েছে তার কাছেই শহিদ মিনার রয়েছে। এছাড়া ইডেন গার্ডেনের সামনেও বিস্তীর্ণ এলাকা রয়েছে। এন্টালির রামলীলা ময়দানেও সভা হতে পারে।


```