Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

চিকিৎসায় গাফিলতির কথা বলতেই রোগীর আত্মীয়দের লাঠিপেটা! ন্যাশনাল মেডিক্যালের ঘটনায় হইচই

সোমবার ওই ভিডিও ভাইরাল হতে শোরগোল পড়ে যায়। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।

চিকিৎসায় গাফিলতির কথা বলতেই রোগীর আত্মীয়দের লাঠিপেটা! ন্যাশনাল মেডিক্যালের ঘটনায় হইচই

চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ

শেষ আপডেট: 1 July 2024 16:31

দ্য ওয়াল ব্যুরো: ন্যাশানাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ধুন্ধুমার। হাসপাতাল চত্বরে রোগী পরিবারকে লাঠিপেটা করার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার দুপুরে উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। সোমবার ওই ভিডিও ভাইরাল হতে শোরগোল পড়ে যায়। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।  ইতিমধ্যেই এম‌এসভিপি’র কাছে অভিযোগ দায়ের করেছেন রোগীর পরিজনেরা।

রবিবার বুকে ব্যথা ওঠায় পার্ক সার্কাসের বাসিন্দা শাহনাজ বেগমকে চিত্তরঞ্জন ন্যাশানাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেছিলেন তাঁর আত্মীয়রা। রোগীকে প্রথমে এমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা তাঁকে কার্ডিওলজি বিভাগে স্থানান্তরিত করা হয়েছিল। কার্ডিওলজি বিভাগের চিকিৎসক তাঁকে পরীক্ষা করে কর্তব্যরত নার্সকে একটি ইঞ্জেকশন দিতে বলেন। ওই ইঞ্জেকশন দেওয়ার পরে মহিলার হাতে যন্ত্রণা শুরু হয়। তাঁর হাত সঙ্গে সঙ্গে ফুলে যায়। এমন অবস্থায় রোগীকে কীসের ইঞ্জেকশন দেওয়া হয়েছে তা জানতে চান পরিবারের লোকজন। তখনই নার্সের সঙ্গে রোগীর পরিবারের গন্ডগোলের সূত্রপাত ঘটে। 

রোগী পরিবারের লোকজনের অভিযোগ, কীসের ইঞ্জেকশন জানতে চাওয়া হলে কর্তব্যরত নার্স তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। পুলিশ ডেকে তাঁদের ওয়ার্ডের বাইরে বের করে দেন। ওয়ার্ডের বাইরে পুলিশ তাঁদের লাঠিপেটা করেছে।

হাসপাতাল কর্তৃপক্ষের পাল্টা অভিযোগ, রোগীর আত্মীয়রা কর্তব্যরত নার্স ও ডাক্তাদের ধাক্কা দিয়েছিল। হাসপাতালের ভিতর শঙ্খলা বজায় রাখতে পুলিশ তাঁদের ওয়ার্ড থেকে বের করে দিতে বাধ্য হয়েছে।                             


```