Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নারকেলডাঙায় ভয়াবহ আগুনে ঝলসে মৃত্যু প্রৌঢ়ের! বস্তির ৫০টির বেশি ঘর পুড়ে ছাই

নারকেলডাঙায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের নাম হাবিবুল্লা মোল্লা (৫৫)। ঝুপড়ির ভিতর থেকে সকালে তাঁর দেহ উদ্ধার করা হয়।

নারকেলডাঙায় ভয়াবহ আগুনে ঝলসে মৃত্যু প্রৌঢ়ের! বস্তির ৫০টির বেশি ঘর পুড়ে ছাই

ফাইল চিত্র

শেষ আপডেট: 9 February 2025 08:39

দ্য ওয়াল ব্যুরো: নারকেলডাঙায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের নাম হাবিবুল্লা মোল্লা (৫৫)। ঝুপড়ির ভিতর থেকে সকালে তাঁর দেহ উদ্ধার করা হয়। আগুনের কারণে দেহের অধিকাংশ অংশ পুড়ে গিয়েছিল। স্থানীয়দের দাবি, হাবিবুল্লা মোল্লা ঘুমোচ্ছিলেন যখন আগুন ছড়িয়ে পড়ে। ঘর থেকে বেরোনোর সময় পাননি তিনি।  

শনিবার রাতে নারকেলডাঙার বস্তিতে এই বিধ্বংসী আগুন লাগে। অনেক ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। স্থানীয়দের অভিযোগ, আগুন লাগার পর অন্তত দু’ঘণ্টা দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়নি, যদিও আগুন লাগার জায়গা থেকে দমকলের দফতর খুব বেশি দূরে ছিল না। সূত্রের খবর, কুড়ি মিনিটের রাস্তা হলেও, দমকল দু’ঘণ্টা পরে সেখানে যায়। সব পুড়ে ছাই হয়ে গিয়েছে ততক্ষণে। 

দমকলের ১৬টি ইঞ্জিন নিয়ে আগুন নেভানোর কাজ শুরু হয়। চার ঘণ্টার চেষ্টায় রাত ২টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে এখনও এলাকায় ধোঁয়া উঠছে। বস্তির বাসিন্দারা গৃহহীন হয়ে পড়েছেন। পুলিশের পক্ষ থেকে হাবিবুল্লার ঘরের এলাকা ব্যারিকেড করে রাখা হয়েছে। সেখানে প্রায় ২০০টি ঘর ছিল, ৫০টির বেশি পুড়ে গিয়েছে। 

শনিবার রাত ১১টা নাগাদ আগুন লেগেছে বলে জানা গিয়েছে। স্থানীয়দের অনুমান, ঝুপড়ির পাশে বড় লড়ি দাঁড় করানো ছিল। লড়ির মধ্যে অনেক কার্টুন মজুত ছিল। সেখান আগুন লেগেছে বলে তাঁদের দাবি। প্রায় ২০ টি বেশি ঝুপড়ি ভস্মীভূত। কিছু ঝুপড়ি গোডাউন হিসাবে ব্য়বহার করা হত। যাতে কাপড়ের ছাঁট, জুতোর ছাঁট মজুত ছিল। সেগুলি পুড়ে ছাই।  


```