Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নারকেলডাঙার বস্তিতে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, ঘটনাস্থলে দমকলের ১৬টি ইঞ্জিন

প্রাথমিকভাবে দমকলকর্মীদের অনুমান, দাহ্য পদার্থ থেকেই আগুন লেগে যায়।

নারকেলডাঙার বস্তিতে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, ঘটনাস্থলে দমকলের ১৬টি ইঞ্জিন

ফাইল ছবি

শেষ আপডেট: 9 February 2025 00:17

দ্য ওয়াল ব্যুরো: নারকেলডাঙার বস্তিতে ভয়াবহ আগুন। শনিবার রাতের অন্ধকারে উত্তর কলকাতার নারকেলডাঙার এক বস্তিতে আগুন লেগে যায় বলে খবর। তবে কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে দমকলের ১৬টি ইঞ্জিন পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করেছেন বলে খবর। তবে দুর্ঘটনায় কারও প্রাণহানি হয়নি বলে খবর। 

প্রাথমিকভাবে দমকলকর্মীদের অনুমান, দাহ্য পদার্থ থেকেই আগুন লেগে যায়। রীতিমতো দাউদাউ করে গোটা বস্তিতে আগুন ছড়িয়ে পড়ে। জানা যাচ্ছে, এদিন খালপাড় লাগোয়া বস্তিতে রাত দশটা নাগাদ আচমকাই আগুন লেগে যায়। আগুনের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে ইতিমধ্যে কমপক্ষে ৩০টি ঝুপড়ি একেবারে ভস্মীভূত হয়ে যায় বলে খবর। পাশাপাশি রাস্তার ধারে একটি পিক আপ ভ্যান দাঁড়িয়ে ছিল সেটিও দাউদাউ করে জ্বলতে থাকে।

শনিবার রাতে আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে ঘরের বাইরে বেরিয়ে আসেন স্থানীয়রা। পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে আগুন নেভাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে দমকল কর্মীদের। যেহেতু অনেকটা জায়গা জুড়ে আগুন লেগেছে সে কারণে পুরোপুরি তা নিয়ন্ত্রণে আনতে বেশ কিছুটা সময় লাগবে বলে খবর। এদিকে আগুন ছড়িয়ে পড়তেই বাসিন্দারা ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন বলে খবর। তাড়াহুড়োর কারণে ঘরের বাইরে কিছুই তাঁদের পক্ষে বের করে আনা সম্ভব হয়নি। 

নারকেলডাঙার এই এলাকা অত্যন্ত ঘনবসতিপূর্ণ বলে খবর। রাতের অন্ধকারে আগুন লেগে যাওয়ার ঘটনা প্রথমে নজরে না এলেও পরে তা বুঝতে পেরেই পুলিশ ও দমকলকে খবর দেন স্থানীয়রা। পুরো এলাকা ঘিরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।

ঘটনাস্থলে উপস্থিত রয়েছে নারকেলডাঙা থানার পুলিশও। শেষ পাওয়া খবর, ১৬টি ইঞ্জিনের চেষ্টায় বর্তমানে কিছুটা আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি আয়ত্তে আসতে আরও কিছুটা সময় লাগতে পারে। তবে আচমকা এমন দুর্ঘটনায় বহু পরিবার ঘরছাড়া হওয়ার আশঙ্কা করা হচ্ছে।


```