Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের 'কর্তৃত্ব' নিয়ে ফের সংঘাতে নবান্ন রাজভবন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য বুদ্ধদেব সাহুকে নিয়ে ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে উঠল।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের 'কর্তৃত্ব' নিয়ে ফের সংঘাতে নবান্ন রাজভবন

শেষ আপডেট: 6 January 2024 12:46

দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য বুদ্ধদেব সাউকে নিয়ে ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে উঠল।

গত ২৪ ডিসেম্বর ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোসের আপত্তি সত্ত্বেও সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করার ঘটনায় ক্ষুণ্ণ হয়ে আগের দিন অর্থাৎ ২৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য বুদ্ধদেব সাউকে তাঁর পদ থেকে সরিয়ে দিয়েছিলেন আচার্য। পরক্ষণেই রাজ্যের উচ্চশিক্ষা দফতর বুদ্ধদেব সাহুকে যাদবপুরের উপাচার্য পদে পুনর্বহাল করার সিদ্ধান্ত নেয়!

রাজ্যের উচ্চশিক্ষা দফতরের তরফে বিশেষ ক্ষমতা দেওয়া হয় বুদ্ধদেব সাউকে। সেইসঙ্গে বিবৃতি দিয়ে জানানো হয়, ২০২৩ সালের ১৭ অগস্ট বুদ্ধদেবকে উপাচার্য পদে বসানো হয়েছিল। উপাচার্যের কর্তব্য পালনের দায়িত্ব দেওয়া হয়েছিল। ২৩ ডিসেম্বর রাজ্যপাল আচমকাই তাঁর ক্ষমতা কেড়ে নেয়। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য একক ভাবে এ ধরনের কোনও সিদ্ধান্ত নিতে পারেন না।

সূত্রের খবর, এ ব্যাপারে গত শুক্রবার ফের  যাদবপুর বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ও সহ উপাচার্যকে কড়া চিঠি দিয়েছেন রাজ্যপাল। রাজভবনের তরফে। চিঠিতে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, বুদ্ধদেব সাউ উপাচার্য হিসেবে যাতে কোনও কাজ না করতে পারেন। তিনি যে কাজ করছেন না তার কমপ্লায়েন্স রিপোর্ট রাজভবনে পাঠানোর নির্দেশও দেওয়া হয়।

এরপরই শুক্রবার ফের রাজ্যের তরফে যাদবপুর বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ও সহ উপাচার্যকে জানানো হয়েছে, গত ২৩ ডিসেম্বরের নির্দেশই বহাল রাখতে হবে। অর্থাৎ উপাচার্য হিসেবে যাবতীয় কাজকর্ম করবেন অধ্যাপক বুদ্ধদেব সাউ।

যাদবপুর বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, রাজ্যপাল বনাম নবান্নের সংঘাতের জেরে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কাজকর্মে জটিলতা তৈরি হচ্ছে। 


```