
প্রতীকী ছবি
শেষ আপডেট: 27 August 2024 12:03
দ্য ওয়াল ব্যুরো: পুলিশের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে সাঁতরাগাছিতে গেছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সঙ্গে ছিলেন পুলিশের উচ্চপদস্থ আধিকেরাও। ইতিমধ্যেই ড্রোনের মাধ্যমে সেখানে নজরদারি শুরু হয়েছে। সরকারি গাড়ি ছাড়া অন্য কোনও গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি আছে। এই মুহূর্তে যা খবর, সাঁতরাগাছিতে জাতীয় পতাকা হাতে পৌঁছেছেন কয়েক হাজার আন্দোলনকারী।
আরজি কর-কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে ‘পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ’। কোনও সংগঠন নয়, তাঁরা সমাজের প্রতিনিধি— এই মর্মেই নিজেদের পরিচয় দিয়েছেন নবান্ন অভিযানের ডাক। সাঁতরাগাছি, হাওড়া ময়দান, ফরশোর রোড, লক্ষ্মীনারায়ণতলা এবং মন্দিরতলায় বড় ব্যারিকেড তৈরি করা হয়েছে। মিছিল প্রতিরোধে নামানো হয়েছে কন্টেনারও। আশপাশে গলির মুখগুলোও ঘেরা ব্যারিকেড দিয়ে।